ঢাকা ১২:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পীরগাছায় দিনে দলিল ফেরত, রাতে টাকার বিনিময়ে নিবন্ধনের অভিযোগ পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি মেয়ের পাঠানো ‘লাইভ লোকেশন’ দেখে এসে লাশ পেলেন বাবা কাশ্মীরে ৩০০ ‘অবৈধ বাংলাদেশি’ ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু নীল পোশাকে জয়া আহসানের নতুন ছবিতে মুগ্ধ নেটিজেনরা মাদক ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গড়তে নাগরিকদের এগিয়ে আসার আহ্বান সিরাজগঞ্জে খাজা মোজাম্মেল হক ফাউন্ডেশনের বৃত্তি পেল ৮৫২ শিক্ষার্থী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা প্রদান বৈভবকে নিয়ে তাড়াহুড়ো নয়, সতর্কবার্তা দিলেন কপিল দেব শাহজালালে যাত্রীর পায়ুপথ থেকে ১২৯০ গ্রাম স্বর্ণের পেস্ট উদ্ধার

কোটালীপাড়ায় নজরুলচর্চায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:২০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে সাহিত্য, সংগীত ও সংস্কৃতিচর্চার ওপর গুরুত্বারোপ করেছেন। বৃহস্পতিবার বিকেলে কোটালীপাড়া উপজেলা পরিষদের লাল শাপলা হলরুমে নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। উপজেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে।

এস এম জিলানী বলেন, নজরুলের গান, কবিতা ও দর্শনের চর্চা তরুণ প্রজন্মকে বিপথগামিতা থেকে দূরে রাখতে সক্ষম। তিনি বলেন, শুধু নজরুল বর্ষে সীমাবদ্ধ না থেকে আগামী বছরসহ সারা বছরই এই চর্চা চালিয়ে যেতে হবে। তার মতে, সাহিত্য ও বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসার ঘটাতে পারলে ছাত্র ও যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখা সম্ভব হবে।

অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, নজরুলসংগীত, হামদ-নাত ও নৃত্য প্রতিযোগিতায় বিজয়ী ৪৭ জন শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল-আরেফীনের সভাপতিত্বে অনুষ্ঠানে জানানো হয়, নজরুল বর্ষ উপলক্ষে উপজেলার প্রাথমিক, মাধ্যমিক, কারিগরি, মাদরাসা ও কলেজ পর্যায়ের শতাধিক শিক্ষার্থী বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়েছিল।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন। সরকারি কর্মকর্তাদের মধ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কুমার মৃদুল দাস, প্রকৌশলী সফিউল আজম, কৃষি কর্মকর্তা দোলন রায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এইচ এম আনসার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াদ মাহমুদ, যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহজাহান মোল্লা, মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচি ও সমাজসেবা কর্মকর্তা সাধন চন্দ্র বল উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের মধ্যে এস এম মহিউদ্দিন, আবুল বসার হাওলাদার, ফায়েকউজ্জামান শেখ, হাজী ইউসুফ আলী দাড়িয়া, সলেমান শেখ, কাজী অমিত মাহমুদ ও যুবদলের সদস্যসচিব মান্নান শেখসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা পরিষদের লাল শাপলা হলরুমে নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

কোটালীপাড়ায় নজরুলচর্চায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান

আপডেট সময় : ১০:২০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬