ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢামেকে অচেতন ব্যক্তিকে রেখে পালালেন দুই যুবক, মিলল পরিচয় স্তন ক্যান্সার সচেতনতায় কাল রাজধানীতে হবে গোলাপি শোভাযাত্রা শ্রীলঙ্কাকে হারিয়ে জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করল পাকিস্তান ইরান যুদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য জাতীয় অপমান: সিনেটর ক্রিস মারফি হুতিদের সঙ্গে যুদ্ধে জড়াতে আপাতত অনাগ্রহী ডোনাল্ড ট্রাম্প রূপনগর থানা ছাত্রলীগের সভাপতি মিঠু আটক দিল্লিতে বিক্ষোভের জেরে ইন্টারনেট ও ট্রেন চলাচলে কড়া বিধিনিষেধ বিতর্ক পেছনে ফেলে মাঠে ফিরতে প্রস্তুত ক্রিশ্চিয়ানো রোনালদো সিলেটে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ডাক দিবস উদ্‌যাপন গোমস্তাপুরে আম ব্যবসায়ীদের ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তার ও বস্তি উচ্ছেদের দাবি

সেন্টমার্টিন উপকূলে ৪২ কোটি টাকার ইয়াবা ও হেরোইন জব্দ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:৩৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন সংলগ্ন আন্তর্জাতিক সমুদ্রসীমা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক জব্দ করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে বাংলাদেশের সমুদ্রসীমার অভ্যন্তরে পরিচালিত এই অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা ও ২১ কেজি ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। জব্দকৃত এসব মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪২ কোটি টাকা।

কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা তাদের বোটে থাকা তিনটি বস্তা সমুদ্রে ফেলে দ্রুত মিয়ানমারের সমুদ্রসীমার দিকে পালিয়ে যায়। পরে কোস্ট গার্ড সদস্যরা পানিতে ভাসমান বস্তাগুলো উদ্ধার করে তল্লাশি চালিয়ে এই মাদকদ্রব্যগুলো জব্দ করে। তবে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সেন্টমার্টিন দ্বীপের সার্বিক নিরাপত্তা রক্ষা, মাদক ও মানব পাচারসহ সব ধরণের চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদকের বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি আশ্বস্ত করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

সেন্টমার্টিন উপকূলে ৪২ কোটি টাকার ইয়াবা ও হেরোইন জব্দ

আপডেট সময় : ০৬:৩৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬