ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদপুরে যুবশক্তি নেতাকে মারধর, থানায় অভিযোগ দিতে গিয়ে সংঘর্ষ ইউটিউবে মুক্তি পেল নাসিম সাহনিকের মিউজিক্যাল ফিল্ম ‘হঠাৎ তুমি’ ঢামেকে অচেতন ব্যক্তিকে রেখে পালালেন দুই যুবক, মিলল পরিচয় স্তন ক্যান্সার সচেতনতায় কাল রাজধানীতে হবে গোলাপি শোভাযাত্রা শ্রীলঙ্কাকে হারিয়ে জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করল পাকিস্তান ইরান যুদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য জাতীয় অপমান: সিনেটর ক্রিস মারফি হুতিদের সঙ্গে যুদ্ধে জড়াতে আপাতত অনাগ্রহী ডোনাল্ড ট্রাম্প রূপনগর থানা ছাত্রলীগের সভাপতি মিঠু আটক দিল্লিতে বিক্ষোভের জেরে ইন্টারনেট ও ট্রেন চলাচলে কড়া বিধিনিষেধ বিতর্ক পেছনে ফেলে মাঠে ফিরতে প্রস্তুত ক্রিশ্চিয়ানো রোনালদো

রূপনগর থানা ছাত্রলীগের সভাপতি মিঠু আটক

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:৩৭:১২ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর রূপনগর থানা ছাত্রলীগের সভাপতি মো. মারুফ হোসেন মিঠুকে (৩৪) আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের এই নেতার বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলন দমনে সক্রিয় ভূমিকা রাখার অভিযোগ রয়েছে। এ ছাড়া পলাতক নেতাদের নির্দেশে তিনি পুনরায় সংগঠিত হওয়ার চেষ্টা করছিলেন।

বর্তমানে মিঠুকে মিরপুর মডেল থানায় পুলিশি হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন ওসি হাফিজুর রহমান। মারুফ হোসেন মিঠুর বাড়ি কুমিল্লার তিতাস উপজেলার দোলনাপুর গ্রামে। তার বাবার নাম মো. জহিরুল ইসলাম এবং তিনি রাজধানীর পল্লবী এলাকায় বসবাস করতেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

রূপনগর থানা ছাত্রলীগের সভাপতি মিঠু আটক

আপডেট সময় : ১১:৩৭:১২ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬