ঢাকা ১১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাবনার আটঘরিয়ায় দুই শিক্ষকের অশ্রুসিক্ত বিদায় সংবর্ধনা নানা পাটেকরের অভিনয়জীবনের সেরা ১০ সিনেমা, যা না দেখলেই নয় দুর্গাপূজা উপলক্ষে ডিএসসিসির বিশেষ প্রস্তুতি ও অনুদান ঘোষণা সীতাকুণ্ডে হাত-পা বাঁধা তরুণীর লাশ উদ্ধার, স্বামীসহ ৩ জন আটক নোবেল ঘোষণার পরই আইসিসিতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী ও মানবতাবিরোধী: রুহুল কবির রিজভী সাইবার সুরক্ষা আইন মতপ্রকাশের স্বাধীনতা খর্ব করবে: অধিকার যমুনা নদীতে নিখোঁজের কয়েক ঘণ্টা পর ১০৩ বছরের বৃদ্ধার মরদেহ উদ্ধার ভুয়া করোনা সনদ: গ্রানিত শাকার দুই কোটি টাকা জরিমানা মদনে ইউএনওর বাসভবনের পাশে ময়লার স্তূপ, বিলে অনিয়মের অভিযোগ

গাজীপুরে বিকাশ কর্মীদের গুলি করে ৩ কোটি টাকা লুট

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:৫৩:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজীপুরের শ্রীপুরে চলন্ত প্রাইভেট কার থামিয়ে মোবাইল ব্যাংকিং সেবা ‘বিকাশ’ কর্মীদের গুলি করে প্রায় তিন কোটি টাকা লুটের ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শ্রীপুর-গোসিঙ্গা আঞ্চলিক সড়কের কর্ণপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়েছেন একাউন্টস ম্যানেজার হিমেল। এছাড়া আহত হয়েছেন গাড়িচালক লাল মিয়া ও এরিয়া ম্যানেজার ফরহাদ।

আহতদের মধ্যে গুলিবিদ্ধ হিমেলকে প্রথমে শ্রীপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত ও জরুরি চিকিৎসার জন্য তাকে গাজীপুরের শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

বিকাশের ডিস্ট্রিবিউটর ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজ লিমিটেড, শ্রীপুর-এর ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান জানান, তাদের প্রতিষ্ঠানটি শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকায় বিকাশের কার্যক্রম পরিচালনা করে। শুক্রবার ব্যাংক বন্ধ থাকা এবং পোশাক শ্রমিকদের বেতনের চাপের কারণে তারা নগদ টাকার তীব্র সংকটে পড়েন। এই সংকট কাটাতে নরসিংদী সদরের বিকাশ ডিস্ট্রিবিউটর "হযরত আলী মুন্সী"কে ডিজিটাল ব্যালেন্স দিয়ে বিনিময়ে নগদ টাকা নিয়ে প্রাইভেট কারে করে ফিরছিলেন তারা।

পথে শ্রীপুর-গোসিঙ্গা সড়কের কর্ণপুর এলাকায় পৌঁছালে ১০ থেকে ১২টি মোটরসাইকেলে আসা একদল দুর্বৃত্ত তাদের গাড়ির গতি রোধ করে। হামলাকারীরা চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র দিয়ে প্রাইভেট কারের গ্লাস ভেঙে ফেলে। এরপর পিস্তল দিয়ে একাউন্টস ম্যানেজার হিমেলকে গুলি করে। গাড়িতে তিনটি প্লাস্টিকের বস্তায় মোট চার কোটি টাকা রাখা ছিল। দুর্বৃত্তরা এর মধ্য থেকে দুটি বস্তা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। সংশ্লিষ্টদের ধারণা, ওই দুই বস্তায় প্রায় তিন কোটি টাকা ছিল।

খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনাস্থল এবং আহত ব্যক্তিদের কাছ থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

গাজীপুরে বিকাশ কর্মীদের গুলি করে ৩ কোটি টাকা লুট

আপডেট সময় : ০৯:৫৩:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬