ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যমুনা নদীতে নিখোঁজের কয়েক ঘণ্টা পর ১০৩ বছরের বৃদ্ধার মরদেহ উদ্ধার ভুয়া করোনা সনদ: গ্রানিত শাকার দুই কোটি টাকা জরিমানা মদনে ইউএনওর বাসভবনের পাশে ময়লার স্তূপ, বিলে অনিয়মের অভিযোগ বোরহানউদ্দিনে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, অনিয়মের অভিযোগ জনদাবি পূরণে ৩১ অক্টোবর ১১ দলের লংমার্চ, সফল করার আহ্বান জামায়াতের ভারতে পণ্য রপ্তানির বাধা ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহারের দাবি বাংলাদেশের ‘আরেকটু ভালো হতে পারত’, ব্যাটিং ধসে আক্ষেপ ওপেনার সাদমানের ইউনেস্কোকে এআই ব্যবহারের কৌশল নির্ধারণের আহ্বান বাংলাদেশের খতিবের বক্তব্যে উত্তপ্ত বায়তুল মোকাররম, ইসলামপন্থী রাজনীতিতে নতুন মেরুকরণ ইরান যুদ্ধের প্রভাবে অর্থনৈতিক মন্দার ঝুঁকি: জ্বালানিমন্ত্রী টুকু

চাকরি ও পেশাগত স্বীকৃতির দাবিতে বেরোবি শিক্ষার্থীদের ৬ দফা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:৪০:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীরা দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে ডিগ্রিধারীদের জন্য বিষয়ভিত্তিক কর্মসংস্থান, পেশাগত স্বীকৃতি এবং সরকারি চাকরিতে নিয়োগ নিশ্চিত করতে পৃথক টেকনিক্যাল ক্যাডারসহ ছয় দফা দাবি জানিয়েছেন। এ লক্ষ্যে তারা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে একটি স্মারকলিপি পেশ করেছেন।

শুক্রবার (৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ে শহীদ আবু সাঈদ গেটের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দিতে আসা মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন শিক্ষার্থীরা। এ সময় তারা নিজেদের পেশাগত অধিকার ও কর্মসংস্থান সংক্রান্ত দাবিগুলো তুলে ধরে মন্ত্রীর হাতে স্মারকলিপিটি তুলে দেন।

শিক্ষার্থীদের পক্ষে এই দাবিগুলো উপস্থাপন করেন বিভাগের দশম ব্যাচের শিক্ষার্থী মুশফিকুর রহমান মুগ্ধ এবং একাদশ ব্যাচের শিক্ষার্থী তাহমিদ সিদ্দিক। এ সময় বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে উত্থাপিত ছয়টি দাবির মধ্যে রয়েছে—দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারীদের জন্য বিষয়ভিত্তিক সরকারি চাকরির সুযোগ নিশ্চিত করা; দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং এর অধীনস্থ দপ্তরগুলোতে পৃথক টেকনিক্যাল ক্যাডার বা উপযুক্ত কারিগরি পদ সৃষ্টি করা; এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোতে নিয়োগের ক্ষেত্রে এ বিষয়ের ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া।

এছাড়াও অন্যান্য দাবির মধ্যে রয়েছে—স্কুল ও কলেজ পর্যায়ে ভূগোলের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং পরিবেশ, দুর্যোগ ও ব্যবস্থাপনা বিষয়ে ডিগ্রিধারীদের যোগ্যতা নির্ধারণে প্রয়োজনীয় নিয়োগবিধি সংশোধন করা; জাতীয় পর্যায়ে কার্যকর ইন্টার্নশিপ নীতিমালা প্রণয়ন করা; এবং এসব দাবি পর্যালোচনা ও বাস্তবায়নের সুপারিশ তৈরির জন্য একটি বিশেষজ্ঞ কমিটি বা কমিশন গঠন করা। এই কমিটিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয়, সরকারি দপ্তর ও বিষয়বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে।

বিভাগের দশম ব্যাচের শিক্ষার্থী মুশফিকুর রহমান মুগ্ধ বলেন, “দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করে শিক্ষার্থীরা দেশের দুর্যোগ ঝুঁকি হ্রাস, প্রস্তুতি, সাড়াদান ও পুনর্বাসন কার্যক্রমে ভূমিকা রাখার জন্য প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জন করছেন। কিন্তু সেই অনুযায়ী বিষয়ভিত্তিক কর্মসংস্থান ও পেশাগত স্বীকৃতির সুযোগ নিশ্চিত করা জরুরি। আমরা চাই, সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোতে আমাদের অর্জিত জ্ঞান ও দক্ষতার যথাযথ মূল্যায়ন করা হোক।”

অন্য এক শিক্ষার্থী রাকিবুল ইসলাম বলেন, “দুর্যোগপ্রবণ বাংলাদেশে দক্ষ দুর্যোগ ব্যবস্থাপনা জনবলের গুরুত্ব অনেক। এ বিষয়ে পড়াশোনা করা শিক্ষার্থীদের জন্য সুনির্দিষ্ট কর্মক্ষেত্র তৈরি করা হলে একদিকে যেমন তাঁদের কর্মসংস্থানের সুযোগ বাড়বে, অন্যদিকে দেশের দুর্যোগ ব্যবস্থাপনাও আরও কার্যকর হবে। এ জন্য পৃথক কারিগরি পদ সৃষ্টি, ইন্টার্নশিপের সুযোগ এবং নিয়োগ নীতিমালা সংশোধনের মতো উদ্যোগ প্রয়োজন।”

শিক্ষার্থীরা আশা প্রকাশ করেন যে, তাদের এই দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। তারা মনে করেন, দাবিগুলো বাস্তবায়িত হলে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে উচ্চশিক্ষিত তরুণদের পেশাগত স্বীকৃতি ও যোগ্যতাভিত্তিক কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, যা দেশের দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনায় দক্ষ জনবল গড়ে তোলার পথকে আরও সুগম করবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

চাকরি ও পেশাগত স্বীকৃতির দাবিতে বেরোবি শিক্ষার্থীদের ৬ দফা

আপডেট সময় : ০৯:৪০:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬