ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা কলেজ ছাত্রদলের পাঁচ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল কেন্দ্রীয় কমিটি রায়গঞ্জে নারকেল গাছ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু অসহায় মেয়েদের বিয়ে দেওয়া যার শখ, সম্পন্ন করলেন ১১৩তম আয়োজন হাসপাতালে জামায়াত নেতা মুজিবুর রহমানকে দেখতে গেলেন গোলাম পরওয়ার ২০২৭ সালে তিস্তা মহাপরিকল্পনা শুরুর আশা ত্রাণমন্ত্রীর আশুলিয়ায় ৫ ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতার আয়োজন রোনালদোর সঙ্গে দ্বন্দ্ব: শাস্তির মুখে পড়তে পারেন পর্তুগাল কোচ জেসুস ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিদায়বেলায় সতীর্থ মুসোকে মজার বার্তা দিলেন লিওনেল মেসি

ইরান যুদ্ধের প্রভাবে অর্থনৈতিক মন্দার ঝুঁকি: জ্বালানিমন্ত্রী টুকু

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:১২:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি সতর্ক করে বলেছেন, ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বব্যাপী যে অর্থনৈতিক মন্দা ও জ্বালানি সংকট সৃষ্টি হয়েছে, তা থেকে বাংলাদেশ মুক্ত নয়। এই পরিস্থিতি যথাযথভাবে মোকাবিলা করতে না পারলে দেশ বড় ধরনের অর্থনৈতিক ঝুঁকির মুখে পড়তে পারে।

শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় বগুড়া শহরের টিটু মিলনায়তনে ‘জুলাই-২৪ গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি’ উপলক্ষে আয়োজিত এক স্মরণসভা ও আলোচনা অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে মন্ত্রী এসব কথা বলেন। তিনি অর্থনীতির চাকা সচল রাখার ওপর গুরুত্বারোপ করে বলেন, দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা ও রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা জরুরি। এ সময় তিনি সড়ক অবরোধ বা মবের মতো বিশৃঙ্খলা থেকে সরে এসে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

দীর্ঘ ১৫ থেকে ১৭ বছরের শাসনের অবসান ঘটিয়ে ছাত্র-জনতা ও রাজনৈতিক নেতাদের সম্মিলিত আন্দোলনের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম হয়েছে বলে মন্তব্য করেন মন্ত্রী। তিনি বলেন, এই অর্জিত গণতন্ত্র ধরে রাখতে আন্দোলনের সঙ্গে যুক্ত সবাইকে নিজ নিজ কর্মক্ষেত্রে ফিরে গিয়ে দেশ গঠনে সক্রিয় ভূমিকা রাখতে হবে। অনুষ্ঠানে তিনি দীর্ঘ ১৭ বছর ধরে আন্দোলনে বিএনপির ভূমিকার কথাও স্মরণ করিয়ে দেন।

জুলাই গণ-অভ্যুত্থানের পর কিছু ছাত্রনেতার সরকারে যোগদান এবং নতুন রাজনৈতিক দল গঠনের সমালোচনা করে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, এসব কর্মকাণ্ড গণ-অভ্যুত্থানের মূল লক্ষ্যকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। তিনি জুলাই যোদ্ধা ও আন্দোলনে অংশগ্রহণকারী ব্যক্তিদের দেশ গঠনে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

ইরান যুদ্ধের প্রভাবে অর্থনৈতিক মন্দার ঝুঁকি: জ্বালানিমন্ত্রী টুকু

আপডেট সময় : ১০:১২:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬