ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুতিনের সঙ্গে সফল আলোচনা, যুক্তরাষ্ট্রে ডিজেল পাঠাবে রাশিয়া: ট্রাম্প ইমরান খানের মুক্তির দাবিতে লংমার্চ কেন খাইবার পাখতুনখাওয়ায় থমকে? দর্শনা চেকপোস্টে ভারতে পালানোর সময় হত্যা মামলার আসামি গ্রেপ্তার মঞ্চে এল হান্ট থিয়েটারের নতুন নাটক ‘তবুও প্রেম আসে’ সীতাকুণ্ডে কলাবাগানে তরুণীর হাত-পা বাঁধা লাশ, স্বামীসহ গ্রেপ্তার ৪ জ্বালানি তেলের প্রভাবে রাজধানীর বাজারে চালের দাম বৃদ্ধি ঢাকা কলেজ ছাত্রদলের পাঁচ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল কেন্দ্রীয় কমিটি রায়গঞ্জে নারকেল গাছ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু অসহায় মেয়েদের বিয়ে দেওয়া যার শখ, সম্পন্ন করলেন ১১৩তম আয়োজন হাসপাতালে জামায়াত নেতা মুজিবুর রহমানকে দেখতে গেলেন গোলাম পরওয়ার

হাসপাতালে জামায়াত নেতা মুজিবুর রহমানকে দেখতে গেলেন গোলাম পরওয়ার

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:৩৮:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বুকে ব্যথা নিয়ে রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে ভর্তি হয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি। চিকিৎসাধীন এই প্রবীণ নেতাকে দেখতে হাসপাতালে গিয়েছেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

শুক্রবার বিকালে ধানমন্ডির ওই হাসপাতালে পৌঁছে মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাধীন অধ্যাপক মুজিবুর রহমানের শয্যাপাশে কিছু সময় অবস্থান করেন। এ সময় তিনি কর্তব্যরত চিকিৎসক ও সেখানে উপস্থিত পরিবারের সদস্যদের কাছ থেকে তার শারীরিক অবস্থা এবং চলমান চিকিৎসার খোঁজখবর নেন।

সাক্ষাৎকালে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার মহান আল্লাহর দরবারে অধ্যাপক মুজিবুর রহমানের দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করে দোয়া করেন। তিনি আশা প্রকাশ করেন, মহান আল্লাহ তাকে দ্রুত সুস্থতা দান করে পুনরায় স্বাভাবিক জীবনে ফিরে আসার তাওফিক দেবেন।

এর আগে গত বৃহস্পতিবার বুকে ব্যথা অনুভব করায় অধ্যাপক মুজিবুর রহমানকে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে অবস্থানকালে মিয়া গোলাম পরওয়ার অসুস্থ নেতার পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন এবং তাদের খোঁজ নেন।

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬, ০০: ২১আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ০০: ২৩

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

হাসপাতালে জামায়াত নেতা মুজিবুর রহমানকে দেখতে গেলেন গোলাম পরওয়ার

আপডেট সময় : ০১:৩৮:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬