ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাছি মারতে হাতুড়ি চালানো যায় না: দিল্লি অচল করার পদক্ষেপে সুপ্রিম কোর্ট বিদেশে চাকরি ও পরীক্ষায় পাসের নামে প্রতারণা, টেকনিক্যাল মোড়ে গ্রেপ্তার ১২ লালমোহনে মাদরাসা শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের অভিযোগ হত্যা আওয়ামী আমলে সাদা কাগজ জমা দিলেও মিলত জিপিএ-৫: হুইপ দুলু মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশির পাসপোর্ট জব্দ, আটক ২০ রাণীনগরে ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের নাটক সাজিয়ে ব্যাংক কর্মীসহ গ্রেপ্তার ৬ মধ্যপ্রাচ্যে ভ্রমণ ও বিমান চলাচলে যুক্তরাষ্ট্র-ইউরোপের জরুরি সতর্কতা ফরিদপুরে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আটক ১ সৌদিতে হুতিদের হামলার ঘটনায় বাংলাদেশের তীব্র নিন্দা দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৪৯

৭০০-৮০০ রিকশার মালিকানার অভিযোগ উড়িয়ে দিলেন গোলাম পরওয়ার

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:৫৩:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সারা বাংলাদেশের যেকোনো শহরে তার নামে অন্তত একটি রিকশা থাকার প্রমাণ দিতে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শুক্রবার সন্ধ্যায় দেওয়া এক পোস্টে তিনি ৭০০-৮০০টি রিকশার মালিক হওয়ার অভিযোগকে পুরোপুরি ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ৭০০-৮০০ রিকশা তো অনেক দূরের কথা, তার নামে একটি রিকশা আছে—এমন প্রমাণ দিতে পারলেই তা যথেষ্ট হবে।

গোলাম পরওয়ার বলেন, রাজনৈতিক আদর্শের মোকাবিলায় ব্যর্থ হয়ে একটি গোষ্ঠী বিকৃত রুচির পরিচয় দিচ্ছে। কয়েক দিন ধরে ভুয়া ফটোকার্ড ও অপপ্রচারের মাধ্যমে তাকে নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। তিনি মন্তব্য করেন, যার নিজের একটি রিকশাও নেই, তাকে ৭০০-৮০০ রিকশার মালিক বানিয়ে দেওয়ার বিষয়টি মানুষকে বিস্মিত করেছে। জামায়াতের এই নেতা জানান, তিনি শুরুতেই এই মিথ্যা প্রচারণা নিয়ে কথা বলতে চাননি, কারণ এটি তার রুচির সঙ্গে সংগতিপূর্ণ নয়। তবে ঢাকা সিটি করপোরেশনের একজন রাজনৈতিকভাবে নিয়োগপ্রাপ্ত প্রশাসক যখন এই মিথ্যা তথ্যের ভিত্তিতে কথা বলেন, তখন তা দুঃখজনক হয়ে দাঁড়ায়।

টকশোতে কিছু তথাকথিত সুশীল ব্যক্তির সমালোচনা করে তিনি বলেন, সরকারি দলের তেলবাজি ও পদোন্নতির আশায় তারা এসব অসত্য গল্প ফাঁদছেন, যা মানুষের কাছে হাস্যকর। তিনি তাদের রাজনীতিকে রাজনীতি দিয়ে এবং আদর্শকে নৈতিকতা দিয়ে মোকাবিলা করার আহ্বান জানান। গোলাম পরওয়ার আরও বলেন, সরকারের এতগুলো গোয়েন্দা সংস্থা ও বিভাগ থাকার পরও তারা তার নামে একটি রিকশার সন্ধান দিতে পারেনি, যা থেকেই প্রমাণিত হয় এসব গল্প ভিত্তিহীন।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এ ধরনের মিথ্যাচার ভবিষ্যৎ প্রজন্ম ও সুস্থ রাজনীতির সম্ভাবনাকে কলঙ্কিত করছে। যারা ফেইক আইডি ও ভুয়া ফটোকার্ড ব্যবহার করছেন, তাদের এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। শেষ পর্যন্ত তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এসব বিকৃত ও অসত্য তথ্যে বিভ্রান্ত না হয়ে এর বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলা উচিত।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

৭০০-৮০০ রিকশার মালিকানার অভিযোগ উড়িয়ে দিলেন গোলাম পরওয়ার

আপডেট সময় : ০৭:৫৩:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬