ঢাকা ০৭:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওষুধের দাম সাধারণের নাগালে রাখতে উৎপাদন ব্যয় কমানোর তাগিদ ইউজিসি চেয়ারম্যানের শিক্ষার মানোন্নয়নে ওবিই কারিকুলামের সঠিক বাস্তবায়ন জরুরি: বাউবি উপাচার্য পুরস্কার উৎসর্গ করে রাফীকে মঞ্চে ডাকলেন তমা মির্জা জুয়া খেলার ভিডিও ভাইরাল, সমালোচনায় বুড়িচং বিএনপি নেতা লা লিগায় গেতাফেকে ৩-০ গোলে উড়িয়ে দিল বার্সেলোনা গর্ডনের দ্রুততম গোল ও জেসুস-কুন্দের নৈপুণ্যে বার্সেলোনার টানা অষ্টম জয় চাটমোহরে ৩ উপজেলার সাংবাদিকদের সঙ্গে সংরক্ষিত এমপি রুমার মতবিনিময় জরুরি ওষুধ সরবরাহ নিশ্চিতে জাতীয় রোডম্যাপ ও বাফার স্টক করছে সরকার আর্সেনাল-চেলসির দাপুটে জয়, হোঁচট খেল ম্যানচেস্টার ইউনাইটেড ১৬ অক্টোবর অনুষ্ঠিত হবে যুব উন্নয়নের স্থগিত নিয়োগ পরীক্ষা

জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হলেন রায়হান আহমেদ তামীম

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:১৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ১২৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী যুব সংগঠন ‘জাতীয় যুবশক্তি’র কেন্দ্রীয় কমিটিতে নতুন দায়িত্ব পেয়েছেন লেখক, সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট রায়হান আহমেদ তামীম। তাকে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।

গত বুধবার রাতে জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় আহ্বায়ক অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়। এই নতুন দায়িত্ব পাওয়ায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তামীমকে অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি যুবশক্তির শীর্ষ দুই নেতা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান।

রায়হান আহমেদ তামীম জুলাই গণঅভ্যুত্থানে অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করেন। আন্দোলন চলাকালে তিনি পুলিশের হাতে গ্রেপ্তারও হয়েছিলেন এবং পরবর্তীতে শেখ হাসিনা দেশত্যাগ করার পর কারামুক্ত হন। সাবেক এই মাদ্রাসা শিক্ষার্থী বর্তমানে পিআর (পাবলিক রিলেশনস), ব্র্যান্ডিং ও মার্কেটিং পেশার সঙ্গে যুক্ত। তিনি একটি পিআর এজেন্সির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে কর্মরত আছেন। মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার হাঁসাড়া গ্রামে তার পৈতৃক বাড়ি।

পেশাগত কাজের পাশাপাশি দীর্ঘ প্রায় নয় বছর ধরে জাতীয় গণমাধ্যমে নিয়মিত লেখালেখি করছেন তামীম। দৈনিক আমার দেশ, সমকাল, জাগো নিউজসহ দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমে ফিচার লেখক হিসেবে তার অবদান রয়েছে।

রাজনীতিতে পুনরায় সক্রিয় হওয়া প্রসঙ্গে রায়হান আহমেদ তামীম বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বিলুপ্ত হওয়ার পর রাজনীতিতে কাগজে-কলমে যুক্ত না থাকলেও চিন্তা-চেতনায়, মননে-মগজে রাজনীতির সঙ্গে পরোক্ষভাবে যুক্ত ছিলাম।”

তিনি আরও যোগ করেন, “এই পর্যায়ে এসে জাতীয় যুবশক্তির সঙ্গে ঘটা করে যুক্ত হলাম কারণ, আমার মনে হয়েছে তরুণ-যুবকদের নিয়ে আমার কাজ করার সুযোগ রয়েছে। বিশেষ করে আমি আমার জন্মস্থান মুন্সিগঞ্জের কিশোর-তরুণদের নিয়ে কাজ করতে চাই। রাজনীতির সঙ্গে যুক্ত হওয়ার ফলে কাজের বাড়তি কিছু সুবিধা পাওয়া যাবে।” নতুন এই দায়িত্ব পাওয়ার পর দেশের তরুণ ও যুবসমাজকে ঐক্যবদ্ধ করার মাধ্যমে তাদের কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হলেন রায়হান আহমেদ তামীম

আপডেট সময় : ১১:১৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬