ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাইবার সুরক্ষা আইন মতপ্রকাশের স্বাধীনতা খর্ব করবে: অধিকার যমুনা নদীতে নিখোঁজের কয়েক ঘণ্টা পর ১০৩ বছরের বৃদ্ধার মরদেহ উদ্ধার ভুয়া করোনা সনদ: গ্রানিত শাকার দুই কোটি টাকা জরিমানা মদনে ইউএনওর বাসভবনের পাশে ময়লার স্তূপ, বিলে অনিয়মের অভিযোগ বোরহানউদ্দিনে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, অনিয়মের অভিযোগ জনদাবি পূরণে ৩১ অক্টোবর ১১ দলের লংমার্চ, সফল করার আহ্বান জামায়াতের ভারতে পণ্য রপ্তানির বাধা ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহারের দাবি বাংলাদেশের ‘আরেকটু ভালো হতে পারত’, ব্যাটিং ধসে আক্ষেপ ওপেনার সাদমানের ইউনেস্কোকে এআই ব্যবহারের কৌশল নির্ধারণের আহ্বান বাংলাদেশের খতিবের বক্তব্যে উত্তপ্ত বায়তুল মোকাররম, ইসলামপন্থী রাজনীতিতে নতুন মেরুকরণ

আওয়ামী আমলে সাদা কাগজ জমা দিলেও মিলত জিপিএ-৫: হুইপ দুলু

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:৩৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু অভিযোগ করেছেন যে, বিগত আওয়ামী লীগ সরকার সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে বাংলাদেশকে নিঃশেষ করতে চেয়েছিল। শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে নাটোর শহরের পটুয়াপাড়ার 'ঝাউতলা মরিয়ম স্কুল'-এ আয়োজিত একটি সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

হুইপ দুলু বলেন, কোনো দেশকে নিশ্চিহ্ন করার প্রথম ধাপ হলো সেই দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা, যা বিগত সরকার পরিকল্পিতভাবে করেছে। তিনি আরও দাবি করেন, আওয়ামী লীগের আমলে পরীক্ষার হলে না লিখে সাদা কাগজ জমা দিলেও জিপিএ-৫ পাওয়া যেত এবং সামান্য কিছু লিখলে গোল্ডেন ৫ মিলত। এভাবে শিক্ষা খাত নিয়ে তামাশা করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

বর্তমান সরকারের শিক্ষার মানোন্নয়ন নিয়ে তিনি বলেন, তারেক রহমানের সরকার ক্ষমতায় আসার পর শিক্ষা ব্যবস্থা নিয়ে এই খামখেয়ালিপনা বন্ধ করা হয়েছে। এখন পড়ার বিকল্প নেই এবং বিএনপি সরকার শিক্ষার মানোন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বাজেটে সবচেয়ে বেশি অর্থ বরাদ্দ দিয়েছে। কারণ শিক্ষাই জাতির মেরুদণ্ড।

মরিয়ম স্কুলের প্রধান শিক্ষক সিস্টার শিল্পী পেরেরা (আরএনডিএম)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর-নওগাঁ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আন্না মিনজ এবং পটুয়াপাড়ার 'সেন্ট ফাব্রিয়ান ডায়ালগ সেন্টার'-এর পরিচালক ফাদার দীনো যাকোমিন্নেল্লী (পিএমই)। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম এবং এমদাদুল হক আল মামুনসহ স্থানীয় সুধীবৃন্দ। সংবর্ধনা অনুষ্ঠান শেষে অতিথিরা মরিয়ম স্কুলের শিক্ষার্থীদের মাঝে স্মারক ও সম্মাননা তুলে দেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

আওয়ামী আমলে সাদা কাগজ জমা দিলেও মিলত জিপিএ-৫: হুইপ দুলু

আপডেট সময় : ০৮:৩৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬