ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন আইনজ্ঞ নাভি পিল্লাই মোহনগঞ্জে নিখোঁজ অবসরপ্রাপ্ত সেনাসদস্যের লাশ উদ্ধার, মুক্তিপণ দাবির অভিযোগ মেট্রোরেলের পিলারে আঁকা হবে খালেদা জিয়া ও জুলাই শহীদদের ছবি জমিসংক্রান্ত বিরোধকে রাজনৈতিক রূপ দেওয়ার অপচেষ্টা, লালমনিরহাট বিএনপির নিন্দা আন্তর্জাতিক বন্যপ্রাণী পাচারে ট্রানজিট রুট এখন বাংলাদেশ বাংলাদেশে সক্রিয় আন্তর্জাতিক বন্যপ্রাণী পাচার সিন্ডিকেট লালমাইয়ে স্কুলছাত্রী তাজমিন হত্যা মামলায় সিএনজিচালক সুমন গ্রেপ্তার নাব্যতা সংকটে রাজিবপুর ও নয়ারচর ঘাট, হেঁটে পার হচ্ছেন যাত্রীরা ভারতের গণতান্ত্রিক লড়াইয়ের তরুণ মুখ নেহা বোরা সারিয়াকান্দিতে দুর্গাপূজায় প্রতিটি মণ্ডপে অনুদান দেবেন এমপি রফিকুল

স্থানীয় সরকার নির্বাচনে চাঁদাবাজদের বর্জনের ডাক দিলেন চরমোনাই পীর

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:৩৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্থানীয় সরকার নির্বাচনে ধোঁকাবাজ, চাঁদাবাজ ও নৈরাজ্য সৃষ্টিকারীদের বর্জন করার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)। তিনি এসব অপশক্তিকে পরিহার করে শরিয়াহর পক্ষের শক্তিকে নির্বাচিত করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান। শুক্রবার (৯ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ আয়োজিত জাতীয় শ্রমিক কাউন্সিল ’২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে মুফতি রেজাউল করীম আক্ষেপ প্রকাশ করে বলেন, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। কিন্তু আজ পর্যন্ত কোনো সরকারই এসব লক্ষ্য বাস্তবায়ন করতে পারেনি। শ্রমিকদের ন্যায্য অধিকার ও মুক্তি নিশ্চিত করার জন্য দেশে একটি ইসলামী শ্রমব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচনে ইসলামী শ্রমিক আন্দোলনের দায়িত্বশীলদের প্রার্থী হওয়ার পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে ভূমিকা রাখার আহ্বান জানান চরমোনাই পীর। তিনি শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা ও একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার তাগিদ দেন।

অনুষ্ঠানে বিশেষ অভিনন্দিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। তিনি বলেন, শ্রমিকদের আদর্শিকভাবে গড়ে তুলতে এবং তাদের অধিকার আদায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ইসলামী শ্রমিক আন্দোলন। দেশে চলমান চাঁদাবাজি বন্ধ করে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি জানানোর পাশাপাশি দ্রুত 'জুলাই সনদ' বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

দলের প্রেসিডিয়াম সদস্য মাওলানা মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী দেশব্যাপী চাঁদাবাজির তীব্র সমালোচনা করে বলেন, এই চাঁদাবাজির কারণে বর্তমান সরকারের প্রতি সাধারণ মানুষের মনে তিক্ততা তৈরি হয়েছে। তাই জনস্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে এসব সমস্যার দ্রুত সমাধান করতে হবে এবং দেশে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

স্থানীয় সরকার নির্বাচনে চাঁদাবাজদের বর্জনের ডাক দিলেন চরমোনাই পীর

আপডেট সময় : ০৪:৩৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬