ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইতালির ওয়াইনারি থেকে ৫০ লাখ ইউরোর ৩০ হাজার বোতল ওয়াইন চুরি কয়রায় নাশকতার মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার এক্সপ্রেসওয়েতে বিলাসবহুল বাসে তল্লাশি: ১৮০০ ইয়াবাসহ যাত্রী গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে নোবেল ভাগ করার কৌতুক করলেন নাভি পিল্লাই রেমিট্যান্স শাটডাউনের হুমকি দেশবিরোধী ও মানবতাবিরোধী: রিজভী সমাজে বিভাজন নয়, ঐক্য বজায় রেখে কাজ করার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর তজুমদ্দিনে স্পিকার গোল্ডকাপ ফুটবল উদ্বোধন, চতলা মেজর হাফিজ একাডেমির জয় জেডি ভ্যান্সের ‘চুক্তিভিত্তিক দাস’ মন্তব্যের তীব্র প্রতিবাদ ভারতের কর্তৃপক্ষের অবহেলা: ঘাটাইলের সাগরদীঘি বিনোদন কেন্দ্র এখন মাদকসেবীদের দখলে শান্ত ও মুশফিকের বিদায়ে চাপে বাংলাদেশ, চা বিরতিতে ২২৬/৫

লালমাইয়ে স্কুলছাত্রী তাজমিন হত্যা মামলায় সিএনজিচালক সুমন গ্রেপ্তার

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:০৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিনের (১৫) লাশ উদ্ধারের ঘটনায় মূল অভিযুক্ত সিএনজিচালিত অটোরিকশাচালক সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৯ অক্টোবর) সকালে চট্টগ্রাম মহানগরী থেকে তাকে আটক করা হয়। কুমিল্লা জেলা পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একাধিক দল চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে সুমনকে গ্রেপ্তার করে। সুমনকে নিয়ে পুলিশ কুমিল্লার উদ্দেশে রওনা হয়েছে। সেখানে পৌঁছানোর পর সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। এই হত্যাকাণ্ডে অন্য কেউ জড়িত রয়েছে কিনা, তাও খতিয়ে দেখছে পুলিশ।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, মৃত্যুর আগে তাজমিনের চলাচলের একটি সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে। যেখানে দেখা যায়, গত বুধবার রাতে পদয়ার বাজার এলাকায় নূরজাহান হোটেলের সামনে একটি দোকানের পাশে তাজমিন অবস্থান করছিল। দোকানের সামনে তাকে কিছু একটা দেখানোর পর সে সেখান থেকে সরে যায় এবং রাত সোয়া ১২টার দিকে ওই এলাকা ছেড়ে চলে যায়। তবে নূরজাহান হোটেল এলাকা ছাড়ার পর সে কোন পথে গিয়েছিল, সে বিষয়ে এখনও কোনো সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি। পুলিশ তার যাতায়াতের মাধ্যম ও গতিপথ নিয়ে অনুসন্ধান চালাচ্ছে।

প্রাপ্ত তথ্যানুযায়ী, ঘটনার চারদিন আগে বাড়ি থেকে বের হয়ে তাজমিন প্রথমে ব্রাহ্মণবাড়িয়ায় যায়। পরদিন কুমিল্লায় ফিরে সে কক্সবাজারের উদ্দেশে রওনা হয়। গত ৭ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার থেকে কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিয়ে রাতে পদয়ার বাজারে নূরজাহান হোটেলের সামনে নামে। এর পরদিন অর্থাৎ বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৮টার দিকে লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের জগতপুর উত্তরপাড়ার মানুমুড়া জঙ্গলসংলগ্ন ফসলি জমি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারের সময় তার গলায় গামছা পেঁচানো ছিল।

নিহত জান্নাতুল তাজমিন যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ছাতিয়ানতলা এলাকার আবদুল আলীমের মেয়ে। সে পরিবারের সঙ্গে কুমিল্লা শহরের রেসকোর্স এলাকার একটি ভাড়া বাসায় থাকত। বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে স্বজনরা তার মরদেহ বাড়িতে নিয়ে যান। এর আগে বৃহস্পতিবার রাতেই লালমাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের বাবা আবদুল আলীম।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

লালমাইয়ে স্কুলছাত্রী তাজমিন হত্যা মামলায় সিএনজিচালক সুমন গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:০৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬