ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইন্দোরে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল ভারত বুন্দেসলিগার ইতিহাসে দ্রুততম গোল হজমের লজ্জা পেল বায়ার্ন নিজ এলাকায় জনসম্পৃক্ততা বাড়াতে সংসদ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশ পরিচালক কামাল হোসেন বাবরের বিরুদ্ধে অধরা খানের অভিযোগ ১০ জনের লিভারপুলকে হারিয়ে শেষ ৩০ মিনিটে সিটির জয় ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত রিয়াদ বিমানবন্দরে হামলার নিন্দা জানালেন জামায়াত আমির শফিকুর রহমান সাতক্ষীরায় দেড় লক্ষাধিক দিয়াশলাই কাঠিতে তৈরি দুর্গা প্রতিমা সৌদিতে চার দফা হামলার দাবি হুতিদের, লক্ষ্যবস্তু বিমানবন্দর ও আরামকো জনগণের স্বার্থে আবু সাঈদের মতো জীবন দেব: জামায়াত এমপি বেলাল

সীতাকুণ্ডে কলাবাগানে তরুণীর হাত-পা বাঁধা লাশ, স্বামীসহ গ্রেপ্তার ৪

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:২২:১১ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ৮১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামের সীতাকুণ্ডে স্বামীর বাড়ির পাশের একটি কলাবাগান থেকে চন্দনা রানী শীল (২৬) নামের এক গৃহবধূর হাত-পা ও গলা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ১০টার দিকে বারৈয়াঢালা ইউনিয়নের টেরিয়াল স্কুলসংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের স্বামী অজয় দাসসহ মোট চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত চন্দনা সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের বসরত নগর এলাকার জিতেন্দ্র দাস ও বালা দাসের মেয়ে। স্বজনদের অভিযোগ, প্রায় এক বছর আগে প্রেমের সম্পর্কের সূত্র ধরে কুমিরা ইউনিয়নের অজয় দাসের সাথে চন্দনার বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে তাঁকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো।

পরিবারের ভাষ্যমতে, ঘটনার আগের দিনও নির্যাতনের শিকার হয়ে চন্দনা বাবার বাড়িতে চলে এসেছিলেন। পরে পরিবারের সদস্যদের আশ্বাসের ভিত্তিতে তিনি পুনরায় স্বামীর সংসারে ফিরে যান। কিন্তু পরদিন সকালেই স্থানীয়রা কলাবাগানের জমির আইলে তাঁর লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি দেখে স্বজনরা লাশটি চন্দনার বলে শনাক্ত করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই উত্তম জানিয়েছেন, নিহতের বাবার দায়ের করা হত্যা মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে হত্যাকাণ্ডে তাদের ভূমিকা নিশ্চিত করার চেষ্টা চলছে। সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর হোসেন জানান, যৌতুক বা পরকীয়াসংক্রান্ত বিরোধ নাকি অন্য কোনো কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

সীতাকুণ্ডে কলাবাগানে তরুণীর হাত-পা বাঁধা লাশ, স্বামীসহ গ্রেপ্তার ৪

আপডেট সময় : ০২:২২:১১ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬