ঢাকা ০৪:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুই নায়িকার মধ্যে গভীর বন্ধুত্ব সম্ভব নয় বলে মত রানী মুখার্জির আইনের শাসন ও স্থিতিশীলতায় বিএনপি বিশ্বাসী: রুহুল কবির রিজভী যুক্তরাজ্যে ভুয়া আশ্রয় আবেদনের অভিযোগে বাংলাদেশিসহ গ্রেপ্তার ৩ দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে রংপুর মেট্রোপলিটন পুলিশের মতবিনিময় তাজমিন হত্যা: রাজুকে জিজ্ঞাসাবাদ শেষে কক্সবাজারেই রেখে ফিরল কুমিল্লা ডিবি নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর সরকার: প্রধানমন্ত্রী দুই কোটির বেশি মূল্যের বিএমডব্লিউ গাড়ি কিনলেন রণবীর সিং ৬০ বছরের রেকর্ডে লিটন, কাল বড় বিশ্বরেকর্ডের হাতছানি নিজ দপ্তরে ১২ ঘণ্টা অবরুদ্ধ চুয়েটের উপাচার্য, বিদ্যুৎ বিচ্ছিন্ন ৬ বছরের বিরতি ভেঙে ওটিটি সিরিজে ফিরছেন বিপাশা বসু

চাঁপাইনবাবগঞ্জে সারের দাবিতে ডিলারের গোডাউনে কৃষকদের হামলা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:৪৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ১০০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সারের তীব্র সংকট ও চাহিদামতো সার না পাওয়ার অভিযোগে স্থানীয় একটি ডিলারের গোডাউনে হামলা ও সার ছিনতাইয়ের চেষ্টা করেছেন একদল কৃষক। শনিবার দুপুরে সদর উপজেলার মেসার্স একতা এন্টারপ্রাইজে এ ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সার সংগ্রহের জন্য ডিলারের গোডাউনে ভিড় করেছিলেন কৃষকরা। চাহিদার তুলনায় কম সার সরবরাহ পাওয়ায় তাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়। এক পর্যায়ে তারা গোডাউনে প্রবেশ করে সার নিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং অনেকে কিছু বস্তা নিয়ে যেতে সক্ষমও হন। পরিস্থিতি সামাল দিতে আনসার সদস্য ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে কৃষকরা সার ফেলে রেখে চলে যান।

মেসার্স একতা এন্টারপ্রাইজের ম্যানেজার মোজাম্মেল হোসেন জানান, সকাল থেকেই সার বিতরণ চলছিল, কিন্তু কৃষকদের অধিক চাপের কারণে সবার চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছিল না। তিনি দাবি করেন, বিক্ষুব্ধ কৃষকরা সার নেওয়ার চেষ্টা করলেও পুলিশ ও আনসার সদস্যদের হস্তক্ষেপে শেষ পর্যন্ত কেউ সার নিয়ে যেতে পারেননি।

তবে দেবিনগর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপজেলা কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. পারভেজ আলী ভিন্ন তথ্য দিয়েছেন। তিনি জানান, কৃষকরা অন্তত আট থেকে ১০ বস্তা সার নিয়ে গেছেন। তবে সারের সঠিক হিসাব এখনো পাওয়া যায়নি। তিনি আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসার পর অনেক কৃষক বস্তা ফেলে রেখে পালিয়ে যান।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুনাইন বিন জামান জানান, সার বিতরণের সময় কৃষকদের মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হওয়ায় সাময়িকভাবে বিতরণ কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। তবে তিনিও দাবি করেছেন যে কেউ সার নিয়ে যেতে পারেননি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

চাঁপাইনবাবগঞ্জে সারের দাবিতে ডিলারের গোডাউনে কৃষকদের হামলা

আপডেট সময় : ০৯:৪৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬