ঢাকা ০৬:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বব্যাংকের কাছ থেকে ১০ বিলিয়ন ডলার সহায়তা পেতে আলোচনা চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইএমএলে ১২টি ভাষা শেখার সুযোগ ৩৬ বছর বয়সে না ফেরার দেশে জিম্বাবুয়ের আম্পায়ার সারাহ বিএনপিকেও শেখ হাসিনার ভূতে ধরেছে: মামুনুল হক মধ্যপ্রাচ্যের অস্থিরতায় বাংলাদেশের শ্রমবাজার ও রেমিট্যান্স নিয়ে শঙ্কা নোয়াখালীতে খুঁটিতে বেঁধে যুবককে পিটিয়ে হত্যার ভিডিও ভাইরাল তৈরি পোশাক রপ্তানিতে নন-কটন পণ্যের সক্ষমতা বাড়াচ্ছে বাংলাদেশ কারাবাস ও বিরতি কাটিয়ে অভিনয়ে ফিরলেন অভিনেতা জাহের আলভী পটিয়ায় দুই ইউনিয়নের রশি টানাটানিতে ৩০ পরিবারের চরম দুর্ভোগ আটঘরিয়ায় দেড় লাখ তালের বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন

দুই কোটির বেশি মূল্যের বিএমডব্লিউ গাড়ি কিনলেন রণবীর সিং

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:১০:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিলাসবহুল জীবনযাপনের জন্য সবসময়ই আলোচনায় থাকেন বলিউড অভিনেতা রণবীর সিং। সেই ধারাবাহিকতায় এবার নিজের বিলাসবহুল গাড়ির বহরে নতুন একটি বৈদ্যুতিক গাড়ি যুক্ত করেছেন তিনি। অভিনেতা তার সংগ্রহে যোগ করেছেন বিএমডব্লিউ আই৭ মডেলের একটি প্রিমিয়াম সেডান। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গাড়িটির মূল্য দুই কোটি রুপিরও বেশি।

মুম্বাইয়ের একটি শোরুম থেকে গাড়িটির ডেলিভারি নেওয়ার পর রণবীর নিজেই চালিয়ে বাড়ি ফিরেছেন। তবে বিএমডব্লিউর আই৭ মডেলের ঠিক কোন সংস্করণটি তিনি কিনেছেন, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। ভারতের বাজারে ২০২৬ সালের বিএমডব্লিউ আই৭ মডেলের এক্স-শোরুম মূল্য ১ কোটি ৯৫ লাখ রুপি থেকে শুরু হয় এবং সংস্করণভেদে তা সর্বোচ্চ ২ কোটি ৬৫ লাখ রুপি পর্যন্ত হতে পারে।

রণবীরের এই নতুন গাড়ি কেনা নিয়ে ভক্ত ও গাড়িপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। সম্প্রতি তিনি বিএমডব্লিউ ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন। একই সময়ে ভারতে বিএমডব্লিউর নতুন ৭ সিরিজ ও আই৭ মডেল বাজারে আসায় বিষয়টি নিয়ে আলোচনা আরও বেড়েছে। তবে বিএমডব্লিউ কর্তৃপক্ষ তাকে গাড়িটি উপহার দিয়েছে এমন কোনো তথ্য পাওয়া যায়নি; বরং ধারণা করা হচ্ছে, অভিনেতা নিজের অর্থেই গাড়িটি কিনেছেন। অভিনয়ের পাশাপাশি ফ্যাশন ও ব্যতিক্রমী জীবনযাপনের জন্য পরিচিত রণবীরের এই নতুন সংযোজন তার বিলাসবহুল গাড়ির সংগ্রহে নতুন মাত্রা যোগ করেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

দুই কোটির বেশি মূল্যের বিএমডব্লিউ গাড়ি কিনলেন রণবীর সিং

আপডেট সময় : ০৩:১০:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬