ঢাকা ০৫:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় জমি নিয়ে বিরোধে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা বাউফলে অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন এমপি শফিকুল ইসলাম মাসুদ কাজীপুরের যমুনার চরাঞ্চলে যাতায়াত সংকট, নৌকাই একমাত্র ভরসা সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ আইএমএফ ও বিশ্বব্যাংকের ২০২৭ সালের সভাপতি হচ্ছে পাকিস্তান অস্তিত্বের সংকটে সিরাজগঞ্জের ঐতিহাসিক বারুহাস ইমামবাড়ি ও তিন গম্বুজ মসজিদ গুলশানে অবৈধ মদের কারবার, ২৪৪ লিটার মদ ও বিয়ারসহ আটক ১ কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী যৌথ অভিযানে আটক ৫১৯ মাদারীপুরের শিবচরে মোটরসাইকেলের ধাক্কায় বিএনপি নেতা নিহত রাজধানীর ছয় রুটে একক কোম্পানির বাস চালুর সিদ্ধান্ত

বিশ্বব্যাংকের কাছ থেকে ১০ বিলিয়ন ডলার সহায়তা পেতে আলোচনা চলছে

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:১৩:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ৭৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলারের ঋণসহায়তা পাওয়ার বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তবে এই সহায়তার বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়নি। মঙ্গলবার থাইল্যান্ডের ব্যাংককে বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, আলোচনা ও পরবর্তী কার্যক্রম সম্পন্ন করতে আরও কয়েক মাস সময় লাগতে পারে।

আমীর খসরু বলেন, এটি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নয়, বরং একটি প্রক্রিয়া যা আগামী কয়েক মাস ধরে চলবে। এই আলোচনার মাধ্যমেই দুই পক্ষের করণীয় নির্ধারণ এবং সম্ভাব্য সিদ্ধান্ত গ্রহণের ভিত্তি তৈরি হচ্ছে। তিনি আরও জানান, এ বিষয়ে ঢাকায়ও আলোচনা চলমান থাকবে। বিশ্বব্যাংকের সঙ্গে অংশীদারিত্বের কাঠামো নিয়েও আলোচনা চলছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের পক্ষ থেকে এ বিষয়ে একটি লিখিত প্রস্তাব জমা দেয়া হয়েছে এবং বিশ্বব্যাংকও তাদের বিভিন্ন সুপারিশ ও পরামর্শ তুলে ধরেছে।

বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক নীতি, কর্মসূচি এবং মধ্য ও দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনার সঙ্গে বিশ্বব্যাংকের সমঝোতা রয়েছে। দেশের বর্তমান সরকার দায়িত্ব নেয়ার সময় অর্থনীতি সংকটের মধ্যে ছিল। আগের দায়-দায়িত্বের পাশাপাশি বিশ্বজুড়ে চলমান যুদ্ধের কারণে সৃষ্ট অর্থনৈতিক বিপর্যয় মোকাবিলা করতে হচ্ছে এবং বিশ্বব্যাংক বাংলাদেশের এই পরিস্থিতি অনুধাবন করছে। তিনি বলেন, বিশ্বব্যাংক বাংলাদেশের পাশে থাকতে খুবই আগ্রহী এবং সরকার যে অর্থনৈতিক স্থিতিশীলতার পথ বেছে নিয়েছে, তার সঙ্গে সংস্থাটি পুরোপুরি একমত।

মূল্যস্ফীতি ও জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) পূর্বাভাস প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, সরকার অন্য কোনো সংস্থার প্রক্ষেপণকে বিতর্কিত করতে চায় না। সংস্থাগুলো নিজস্ব হিসাব ও বিশ্লেষণের ভিত্তিতে এসব পূর্বাভাস দিয়েছে। তিনি উল্লেখ করেন, সরকার বাজেটে নির্ধারিত অর্থনৈতিক লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে এবং বাজেটের প্রক্ষেপণগুলো পূরণ করা সম্ভব হবে বলে আশা করছে। এছাড়া আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কমে ৩ দশমিক ২ শতাংশে নামতে পারে এমন পূর্বাভাস নিয়েও সরকার উদ্বিগ্ন নয় বলে জানান অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

বিশ্বব্যাংকের কাছ থেকে ১০ বিলিয়ন ডলার সহায়তা পেতে আলোচনা চলছে

আপডেট সময় : ০৬:১৩:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬