শাহজালালে যাত্রীর পায়ুপথ থেকে ১২৯০ গ্রাম স্বর্ণের পেস্ট উদ্ধার
- আপডেট সময় : ১১:৫৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ১ বার পড়া হয়েছে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে তিনটি ডিম্বাকৃতির পেস্ট আকারের স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম। বৃহস্পতিবার (৮ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সোনা উদ্ধারের এই তথ্য নিশ্চিত করেছে।
অভিযানের সময় এক যাত্রীর পায়ুপথে বিশেষভাবে লুকানো অবস্থায় সাদা কসটেপে মোড়ানো তিনটি ডিম্বাকৃতির পেস্ট পাওয়া যায়। উদ্ধার করা এই স্বর্ণের মোট ওজন ১২৯০ গ্রাম। প্রতিটি পেস্টের ওজন ৪৩০ গ্রাম এবং এগুলোর বিশুদ্ধতা ২৪ ক্যারেট।
রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী, উদ্ধার করা এই স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭৪ লাখ টাকা। ডিম্বাকৃতির এই পেস্টগুলো পরিশোধন করা হলে আনুমানিক ১ হাজার গ্রাম স্বর্ণ পাওয়া যেতে পারে বলে জানানো হয়েছে।
ঢাকার প্রিভেন্টিভ টিমের পক্ষ থেকে সংশ্লিষ্ট যাত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে।


























