প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন গিয়াস উদ্দিন
- আপডেট সময় : ১২:৪৭:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ১ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন গিয়াস উদ্দিন (রিমন)। তাঁকে সচিব পদমর্যাদা দিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারীর দায়িত্ব দেওয়া হয়েছে।
উল্লেখ্য, সাবেক সেনাপ্রধান ও রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। ১৯৭৬ সালে তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর ১৯৭৭ সালে শাসন ব্যবস্থা বেসামরিকীকরণের লক্ষ্যে ১৯ দফা কর্মসূচি ঘোষণা করেন। পরবর্তীতে রাষ্ট্রপতি নির্বাচনের উদ্দেশ্যে তিনি জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল (জাগ দল) গঠন করেন, যার সমন্বয়ক ছিলেন বিচারপতি আবদুস সাত্তার। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর জাগ দল বিলুপ্ত করে বিএনপি গঠিত হলে জিয়াউর রহমান দলটির চেয়ারম্যান হন। ১৯৭৯ সালের নির্বাচনে বিজয়ী হয়ে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হন। ১৯৮১ সালে জিয়াউর রহমানের মৃত্যুর পর বিচারপতি আবদুস সাত্তার দলের সভাপতি হন।
পরবর্তীতে এইচ এম এরশাদের সামরিক শাসন চলাকালে ১৯৮৪ সালে বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন জিয়াউর রহমানের স্ত্রী খালেদা জিয়া। এরশাদবিরোধী আন্দোলনে খালেদা জিয়ার নেতৃত্বে সাতদলীয় জোট সক্রিয় ভূমিকা পালন করে। এরশাদ সরকারের পতনের পর ১৯৯১ এবং পরবর্তীতে ২০০১ সালের জাতীয় নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি সরকার গঠন করে। এর মাঝে ১৯৯৬ সালে একতরফা নির্বাচনের মাধ্যমেও দলটি কিছু দিনের জন্য ক্ষমতায় ছিল। এছাড়া ১৯৯৬ এবং ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠন করলে বিএনপি জাতীয় সংসদের প্রধান বিরোধী দলের ভূমিকা পালন করে। তবে ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন বর্জন করেছিল দলটি।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান ২০০৯ সালে দলের পঞ্চম কাউন্সিলে সিনিয়র ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পান। ২০২৫ সালের ৩০ ডিসেম্বর খালেদা জিয়ার মৃত্যুর পর, ২০২৬ সালের ৯ জানুয়ারি দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তারেক রহমান বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। এরপর তাঁর নেতৃত্বে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে সরকার গঠন করে বিএনপি এবং তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
প্রধানমন্ত্রী তারেক রহমান, Prime Minister Tarique Rahman
prothomalo-bangla/2026-10-08/ot1oos23/Untitled-7.jpg



























