ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রাম বন্দরে ডিপি ওয়ার্ল্ড চুক্তি বাতিল ও অনশনের হুঁশিয়ারি জার্মানি থেকে ভারতে ধ্রুব রাঠি: মোদি সরকারের নতুন মাথাব্যথা? মধ্যপ্রাচ্য ও ব্রিটেন থেকে পিছু হটছে মার্কিন সামরিক বাহিনী আব্দুল্লাহপুর ফ্লাইওভারে মুমূর্ষু শিশু, উদ্ধার করে হাসপাতালে নিল পুলিশ চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাক উদ্বোধন শুক্রবার সিরাজগঞ্জের তাড়াশে অর্থাভাবে চিকিৎসা বঞ্চিত শয্যাশায়ী কিশোর তানজিল শিশুদের অনলাইন ঝুঁকি ঠেকাতে বৈশ্বিক সহযোগিতার আহ্বান আইসিটি মন্ত্রীর আফগানিস্তান সিরিজের জন্য বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা বিশ্বসেরা গবেষকের তালিকায় যবিপ্রবির ১১ বিজ্ঞানী ১৮ বছরে ৪০ লাখ কোটি টাকা লুটে দেশ ভঙ্গুর করা হয়েছে: আহমেদ আযম খান

নেত্রকোনার মদনে পুকুর থেকে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:৫৫:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নেত্রকোনার মদন পৌর শহরে নিখোঁজ হওয়ার পর মিজানুর রহমান (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের একটি পুকুর থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। নিহত মিজানুর রহমান ওই এলাকার আদর্শ কারিগরি বাণিজ্য কলেজ এলাকার বাসিন্দা রোকন মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত ১০টার দিকে রাতের খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন মিজানুর। এরপর রাতে আর বাড়ি ফেরেননি তিনি। পরদিন বৃহস্পতিবার দুপুরে স্থানীয়রা পৌর শহরের বিকাশ বৈশ্যের বাড়ির পুকুরে তার লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, ঘটনাস্থলের অদূরে সুপারিগাছের গোড়ায় নিহতের জুতা ও ডেনডি সেবনের সরঞ্জাম পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বুধবার দিবাগত রাতের কোনো একসময় নেশাগ্রস্ত অবস্থায় পুকুরপাড়ের একটি সুপারিগাছে ওঠেন মিজানুর। গাছটি ভেঙে পুকুরপাড়ের গার্ডওয়ালের ওপর পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন করিম জানান, প্রাথমিক তদন্তে নেশাগ্রস্ত অবস্থায় সুপারিগাছে উঠে পড়ে গিয়ে মৃত্যুর বিষয়টি ধারণা করা হচ্ছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

নেত্রকোনার মদনে পুকুর থেকে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

আপডেট সময় : ১২:৫৫:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬