ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রাম বন্দরে ডিপি ওয়ার্ল্ড চুক্তি বাতিল ও অনশনের হুঁশিয়ারি জার্মানি থেকে ভারতে ধ্রুব রাঠি: মোদি সরকারের নতুন মাথাব্যথা? মধ্যপ্রাচ্য ও ব্রিটেন থেকে পিছু হটছে মার্কিন সামরিক বাহিনী আব্দুল্লাহপুর ফ্লাইওভারে মুমূর্ষু শিশু, উদ্ধার করে হাসপাতালে নিল পুলিশ চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাক উদ্বোধন শুক্রবার সিরাজগঞ্জের তাড়াশে অর্থাভাবে চিকিৎসা বঞ্চিত শয্যাশায়ী কিশোর তানজিল শিশুদের অনলাইন ঝুঁকি ঠেকাতে বৈশ্বিক সহযোগিতার আহ্বান আইসিটি মন্ত্রীর আফগানিস্তান সিরিজের জন্য বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা বিশ্বসেরা গবেষকের তালিকায় যবিপ্রবির ১১ বিজ্ঞানী ১৮ বছরে ৪০ লাখ কোটি টাকা লুটে দেশ ভঙ্গুর করা হয়েছে: আহমেদ আযম খান

নীল পোশাকে জয়া আহসানের নতুন ছবিতে মুগ্ধ নেটিজেনরা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:০৭:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের নাটক ও চলচ্চিত্র দিয়ে ক্যারিয়ার শুরু করলেও জয়া আহসান কলকাতার সিনেমাতেও নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। অনবদ্য অভিনয় দক্ষতা ও বৈচিত্র্যময় চরিত্রের রূপায়ণে তিনি নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। কাজের প্রতি নিষ্ঠা এবং নিখুঁত নির্বাচনের মাধ্যমে তিনি সমসাময়িক চলচ্চিত্র অঙ্গনে এক অপ্রতিদ্বন্দ্বী তারকায় পরিণত হয়েছেন।

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে জয়া আহসানের চেহারার দীপ্তি যেন কমতির বদলে বেড়েই চলেছে। রুপালি পর্দার গ্ল্যামার ছাপিয়ে নীল রঙের পোশাকে ক্যামেরার সামনে ধরা দেওয়া অভিনেত্রীর নতুন ছবিগুলো দেখে ফের একবার সেটাই মনে হয়েছে। সিনেমার জাঁকজমক বা আভিজাত্যের বাইরে জয়ার একটি নিজস্ব জগত আছে, যেখানে তিনি নিপাট ও প্রকৃতির কাছাকাছি থাকতে ভালোবাসেন। ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা খোলামেলা না হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে তার সরব উপস্থিতি সব সময়ই অনুরাগীদের নজর কাড়ে।

সম্প্রতি ফেসবুকে একগুচ্ছ নতুন ছবি শেয়ার করেছেন এই জনপ্রিয় অভিনেত্রী। নীল রঙের আবেশে ঘেরা ছবিগুলোতে তার চোখের চাহনি বিশেষভাবে নেটিজেনদের দৃষ্টি কেড়েছে। ছবিগুলো সামনে আসার পর থেকেই তার চিরতরুণ রূপ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকে মন্তব্য করেছেন, সময় ফুরিয়ে যাওয়ার বদলে জয়ার বয়স যেন দিন দিন উল্টো দিকে কমছে।

ছবিগুলোর ক্যাপশনে জয়া লিখেছেন, "নীল রং আমাতেই সাজে, আর আমার মুড পুরোপুরি আমার নিজের।" তার এই পোস্টের কমেন্ট বক্সে ভক্তরা রূপের প্রশংসা করে নানা মন্তব্য করেছেন। রুবেল নামে এক ভক্ত লিখেছেন, "আমি ছোটবেলা যেমন দেখছি এখনো ঐরকমই দেখি।" সালাউদ্দিন নামে একজন লিখেছেন, "হুম, জানি আমার বিরহে কাতর হয়ে আছো, তাই বলে গরমে এই জামা পরে নিজেরে কষ্ট দেয়ার মানে আছে? আরেকটা কথা, হেব্বি লাগছে।" হুমায়ূন কবীর লিখেছেন, "নীল রং দেখলে মনটা জানি কেমন হয়ে যায়। সুন্দর, অনেক সুন্দর।" শারমিন ফারা নামে আরেকজন মন্তব্য করেছেন, "উনি দিন দিন আরো সুন্দর হয়ে যাচ্ছেন।"

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

নীল পোশাকে জয়া আহসানের নতুন ছবিতে মুগ্ধ নেটিজেনরা

আপডেট সময় : ১২:০৭:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬