ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষকদের বেতন সংকটে বন্ধ লামার মিরিঞ্জা প্রাথমিক বিদ্যালয় সিরাজগঞ্জে তিন মাদক মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের পরিকল্পনা ঘিরে যুক্তরাষ্ট্রে তীব্র বিতর্ক মানচিত্রে ‘লিটল ইতালি’ বাদ, নিউইয়র্কের তহবিল বন্ধের হুমকি ট্রাম্পের বিশ্ব অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে রাশিয়ার জ্বালানি: পুতিন নারায়ণগঞ্জে সরকারি প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনে ওয়ালটনের সাথে চুক্তি পারমাণবিক স্থাপনা পরিদর্শন নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার খবর অস্বীকার চীনের পুতিনের সঙ্গে সফল আলোচনা, যুক্তরাষ্ট্রে ডিজেল পাঠাবে রাশিয়া: ট্রাম্প ইমরান খানের মুক্তির দাবিতে লংমার্চ কেন খাইবার পাখতুনখাওয়ায় থমকে? দর্শনা চেকপোস্টে ভারতে পালানোর সময় হত্যা মামলার আসামি গ্রেপ্তার

দুর্গাপূজায় বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা: নওগাঁর এসপি

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:২১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শারদীয় দুর্গাপূজায় কোনো ব্যক্তি বা গোষ্ঠী বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে আইন অনুযায়ী কঠোর হস্তে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নওগাঁর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম। বৃহস্পতিবার (৮ অক্টোবর) জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় তিনি এই সতর্কবার্তা দেন। আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে জেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে এই সভার আয়োজন করা হয়।

পুলিশ সুপারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় দুর্গাপূজাকে শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে নানা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এর মধ্যে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, যানবাহন চলাচল স্বাভাবিক রাখা এবং দর্শনার্থীদের নিরাপত্তাসহ স্থানীয় বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জের বিষয়গুলো উঠে আসে। মতবিনিময়কালে পূজা উদযাপন কমিটির নেতারা তাঁদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও প্রস্তাবনা পুলিশ সুপারের কাছে তুলে ধরেন।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম নেতাদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং নির্বিঘ্ন ও নিরাপদ পরিবেশে পূজা সম্পন্ন করতে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা ও প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেন। একই সঙ্গে উৎসবের সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। যেকোনো ধরনের সমস্যা বা অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হলে দ্রুত সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করার জন্য তিনি সংশ্লিষ্টদের অনুরোধ করেন।

সভায় নওগাঁ জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন থানার পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা অংশ নেন। এছাড়া জেলার সব থানার অফিসার ইনচার্জ (ওসি), আনসার-ভিডিপি, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), এনএসআই, ডিজিএফআই, বিদ্যুৎ বিভাগ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিশেষে পুলিশ সুপার আবারও সতর্ক করে বলেন, “কোনো গোষ্ঠী বা ব্যক্তি দুর্গাপূজায় কোনো ধরনের বিশৃঙ্খলা করার চেষ্টা করলে নওগাঁ জেলা পুলিশ আইন অনুযায়ী কঠোর হস্তে দমন করবে।”

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

দুর্গাপূজায় বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা: নওগাঁর এসপি

আপডেট সময় : ১০:২১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬