ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেসরকারি শিক্ষক নিয়োগের চূড়ান্ত ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে ঢাকায় ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ প্রধান পরাগ জৈন চাঁদাবাজির মামলায় বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান ও সহযোগী কারাগারে ৫৪ বছর বয়সে এসএসসি পাস করে স্বপ্ন পূরণ করলেন আলী আকবর ঢাকায় ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ‘র’-এর প্রধান পরাগ জৈন হত্যাচেষ্টা মামলায় আগাম জামিন পেলেন জামায়াতের বহিষ্কৃত নেতা গাজী নজরুল হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ১৫৫ থাইল্যান্ডে জ্যেষ্ঠ নেতাকে হত্যার পর ক্ষমা চাইলেন সাবেক এমপি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে যুক্ত হলো ২১টি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ইরানের যুদ্ধকবলিত জনজীবন: বিবিসির অনুসন্ধানে উঠে এল এক ভিন্ন চিত্র

ঢাকায় ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ প্রধান পরাগ জৈন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৮:১১ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (আরএডব্লিউ বা র) প্রধান পরাগ জৈন সরকারি সফরে ঢাকায় এসেছেন। দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার অংশ হিসেবে তার এই সফরকে দেখা হচ্ছে।

সরকারি একটি সূত্র জানিয়েছে, বাংলাদেশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আমন্ত্রণে চার সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন পরাগ জৈন। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন অশ্বীন মুকুন্দ কোটনিস, রাহুল নেগি এবং শৈবাল রায় চৌধুরী। রোববার দুপুরে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে তারা ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ঢাকায় অবস্থানকালে তারা একটি হোটেলে থাকবেন বলে সরকারি ওই সূত্র নিশ্চিত করেছে।

পরাগ জৈন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ‘র’ এর সেক্রেটারির পাশাপাশি স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা এসপিজির স্পেশাল সেক্রেটারির দায়িত্বও পালন করছেন। বাংলাদেশে আসার আগে তিনি চীন সফর করেছেন। তবে ভারতীয় এই প্রতিনিধি দলের সফর নিয়ে বাংলাদেশ বা ভারত—কোনো দেশই আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

ঢাকায় ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ প্রধান পরাগ জৈন

আপডেট সময় : ০৬:৫৮:১১ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬