ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তুরস্কের শানলিউরফায় ৫.৪ মাত্রার ভূমিকম্প আঘাত ইসলামাবাদে পিটিআইয়ের মিছিল ঘিরে দেশজুড়ে ধরপাকড় ও কড়াকড়ি ৫১তম বিসিএসে ৫ হাজার চিকিৎসক নিয়োগ, আবেদন শুরু ১ অক্টোবর জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা নির্বাচন কমিশনের আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা: নিহত ৪, পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যের সংকট কাটলে জ্বালানি তেলের দাম সমন্বয় করবে সরকার মেধাভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রতি ডেপুটি স্পিকারের আহ্বান আবু ইয়াকুব ইউসুফ আল-কুমি: ইবন আরাবির বর্ণনায় এক সুফি সাধক সোনারগাঁয়ে মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানে গ্রেপ্তার ১২ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব ও প্রশিক্ষণ শুরু সমাজসেবা অধিদপ্তরের

আগস্ট মাসে সরকারি চাকরিজীবীদের দুই দফায় ৮ দিন ছুটির সুযোগ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:০৩:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬ ৭০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলতি আগস্ট মাসে সরকারি চাকরিজীবীদের জন্য দুই দফায় টানা চার দিন করে মোট আট দিন ছুটি কাটানোর সুযোগ তৈরি হয়েছে। সরকারি ছুটির সঙ্গে নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি সমন্বয় করতে পারলে এই বাড়তি ছুটির সুবিধা পাওয়া সম্ভব।

সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ৫ আগস্ট বুধবার ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে সারা দেশে সাধারণ ছুটি থাকবে। পরদিন ৬ আগস্ট বৃহস্পতিবার সরকারি অফিস খোলা থাকলেও ওই দিন নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি নিলে ৫ আগস্টের সরকারি ছুটির সঙ্গে ৭ ও ৮ আগস্টের সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিনের অবকাশ মিলবে।

এদিকে মাসের শেষভাগে ২৬ আগস্ট বুধবার ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে। তবে এই ছুটির তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল। ঈদে মিলাদুন্নবীর ছুটির পরদিন ২৭ আগস্ট বৃহস্পতিবার নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি নিলে ২৮ ও ২৯ আগস্টের সাপ্তাহিক ছুটিসহ আরও টানা চার দিনের ছুটি পাওয়া যাবে।

উল্লেখ্য, ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সাধারণ ছুটি পালন করা হয়। অনেক বেসরকারি প্রতিষ্ঠানও এ উপলক্ষে ছুটি ঘোষণা করে থাকে। তবে জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও কর্মীদের ক্ষেত্রে এই ছুটির সুবিধা প্রযোজ্য হবে না।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

আগস্ট মাসে সরকারি চাকরিজীবীদের দুই দফায় ৮ দিন ছুটির সুযোগ

আপডেট সময় : ১১:০৩:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬