ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামী ব্যাংকের অর্থ আত্মসাৎ: সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ ৮২ হাজার ৬৫৬ মসজিদে সরকারি মাসিক সম্মানী দেবে সরকার যুক্তরাষ্ট্রে দাবানল নিয়ন্ত্রণে হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ নিহত ২ বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে আগ্রহী মোদি: দীনেশ ত্রিবেদী বিএনপি নেতাদের গুম-হত্যা: জিয়াউল ও তারেককে গ্রেপ্তার দেখানোর নির্দেশ একাদশে ভর্তি শেষ করতে হবে ১৫ সেপ্টেম্বরের মধ্যে একাদশ শ্রেণিতে ভর্তি হবে এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই ঝাড়খণ্ডে নিয়োগ সংস্কারের দাবিতে বিধানসভা ঘেরাওয়ে শিক্ষার্থীদের ওপর জলকামান আগামীর বাংলাদেশ হবে গণতান্ত্রিক ও কল্যাণ রাষ্ট্র: প্রধানমন্ত্রী বেতন ও নিরাপত্তা নিয়ে সংকটে বাফুফের কোচ জেরার্ড জোনস

৮২ হাজার ৬৫৬ মসজিদে সরকারি মাসিক সম্মানী দেবে সরকার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২২:৫৫ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

চলতি ২০২৬-২৭ অর্থবছরে দেশের ৮২ হাজার ৬৫৬টি মসজিদকে রাষ্ট্রীয় মাসিক সম্মানীর আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই কর্মসূচির আওতায় মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমরা নির্ধারিত হারে প্রতি মাসে সম্মানী পাবেন। সোমবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সরকার ইউনিয়ন, পৌরসভা ও সিটি করপোরেশনের ধরন অনুযায়ী মসজিদ নির্বাচনের সংখ্যা নির্ধারণ করেছে। ২০২৬-২০২৭ অর্থবছরে প্রতিটি ইউনিয়ন থেকে ১৫টি করে মসজিদ নির্বাচন করা হবে। পৌরসভাগুলোর ক্ষেত্রে ‘ক’ শ্রেণির প্রতিটি ওয়ার্ড থেকে চারটি, ‘খ’ শ্রেণির প্রতিটি ওয়ার্ড থেকে তিনটি এবং ‘গ’ শ্রেণির প্রতিটি ওয়ার্ড থেকে দুটি করে মসজিদ বাছাই করা হবে। এছাড়া সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ড থেকে ছয়টি করে মসজিদ এই কর্মসূচির অন্তর্ভুক্ত করা হয়েছে।

নির্বাচিত প্রতিটি মসজিদের ইমাম মাসে ৫ হাজার টাকা, মুয়াজ্জিন ৩ হাজার টাকা এবং খাদেম ২ হাজার টাকা করে রাষ্ট্রীয় সম্মানী পাবেন। এই অর্থ কোনো মধ্যস্থতাকারীর মাধ্যমে নয়, বরং ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে সরাসরি উপকারভোগীদের ব্যাংক হিসাবে পাঠানো হবে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের তথ্যমতে, চলতি অর্থবছরে মোট ৮৬ হাজার ৭০৯টি ধর্মীয় প্রতিষ্ঠানকে এই সম্মানীর আওতায় আনা হচ্ছে। এর মধ্যে ৮২ হাজার ৬৫৬টি মসজিদের পাশাপাশি ৩ হাজার মন্দির, ৭৫২টি বৌদ্ধবিহার ও ৩০১টি গির্জা রয়েছে। এই কর্মসূচির মাধ্যমে মোট ২ লাখ ৫৬ হাজার ৭৪ জন ধর্মীয় নেতা সুবিধা পাবেন।

সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে এই কল্যাণব্যবস্থা চালু করা হয়েছে। এর জন্য চলতি অর্থবছরের বাজেটে ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। সরকার পর্যায়ক্রমে পরবর্তী তিন অর্থবছরে দেশের শতভাগ ধর্মীয় প্রতিষ্ঠানকে এই সম্মানীর আওতায় আনার পরিকল্পনা করেছে। এর আগে ২০২৫-২৬ অর্থবছরে পাইলট প্রকল্পের আওতায় ৬ হাজার ১৭টি ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত ১৩ হাজার ৯৪৯ জনকে প্রথমবারের মতো রাষ্ট্রীয় সম্মানী দেওয়া হয়েছিল।

প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ১৫: ১৬আপডেট : ১০ আগস্ট ২০২৬, ১৫: ৪৬

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

৮২ হাজার ৬৫৬ মসজিদে সরকারি মাসিক সম্মানী দেবে সরকার

আপডেট সময় : ০৪:২২:৫৫ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬