ঢাকা ১২:২৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খুলনার রূপসায় মাছের ঘের থেকে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার দাপ্তরিক দায়িত্বহীন ১১ সচিব: সরকারি কোষাগারে কোটি টাকার বোঝা লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ২৪৪ জন আটক ওয়াশিংটনে সৌদি পররাষ্ট্রমন্ত্রী, মার্কো রুবিওর সঙ্গে বৈঠকের প্রস্তুতি গাজীপুরে পুলিশ হেফাজত থেকে বাথরুমে যাওয়ার কথা বলে পলাতক হাজতি পাটগ্রামে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৩, আহত ৪ সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের খবর সংগ্রহে আহত ৩ সাংবাদিক মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা: নতুন ওসি ও ৪ পরিদর্শক বদলি গাজায় ৬ কোটি ১০ লাখ টন ধ্বংসস্তূপ, সরাতেই লাগবে ১০ বছর এরদোগানকে কাঠগড়ায় তুলতে আইসিসিতে মামলা প্রস্তুতির নির্দেশ নেতানিয়াহুর

সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের খবর সংগ্রহে আহত ৩ সাংবাদিক

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:২৮:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শাহবাগ থানা পুলিশের একটি মাদকবিরোধী অভিযান চলাকালে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হয়েছেন তিন সাংবাদিক। রোববার (২৭ সেপ্টেম্বর) রাত ৯টার পর এই অভিযান শুরু হয়।

আহত সাংবাদিকরা হলেন প্রতিদিনের বাংলাদেশের জহিরুল ইসলাম, আগামীর সময়ের সিয়াম এবং সবার কথার তোফায়েল। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযান চলাকালে মাদক সেবনকারীদের ভিডিও ধারণের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী তাতে বাধা দেন। এক পর্যায়ে সংবাদ সংগ্রহে থাকা সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে, এতে ওই তিনজন আহত হন।

ঘটনাস্থল থেকে সহকর্মীরা তাদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান এবং সেখানে ভর্তি করেন। শাহবাগ থানা পুলিশের একটি সূত্র এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের খবর সংগ্রহে আহত ৩ সাংবাদিক

আপডেট সময় : ১১:২৮:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬