ঢাকা ১২:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১ অক্টোবরের মধ্যে নিয়োগ পাবেন বঞ্চিত ৮১৭ জন শিক্ষক নিষিদ্ধ ছাত্রলীগের ৭ কর্মী গ্রেপ্তার, শেখ হাসিনার জন্মদিন উদ্‌যাপন করছিলেন মোহাম্মদপুর ও আদাবরে জমি দখল ও হামলার ঘটনায় গ্রেপ্তার ১৩ সমুদ্রপথের সীমাবদ্ধতায় স্থলবাণিজ্যের দিকে ঝুঁকছে ইরান পুলিশি হেফাজত থেকে পালানোর ঘটনায় ৫ পুলিশ সদস্য বরখাস্ত খুলনার রূপসায় মাছের ঘের থেকে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার দাপ্তরিক দায়িত্বহীন ১১ সচিব: সরকারি কোষাগারে কোটি টাকার বোঝা লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ২৪৪ জন আটক ওয়াশিংটনে সৌদি পররাষ্ট্রমন্ত্রী, মার্কো রুবিওর সঙ্গে বৈঠকের প্রস্তুতি গাজীপুরে পুলিশ হেফাজত থেকে বাথরুমে যাওয়ার কথা বলে পলাতক হাজতি

লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ২৪৪ জন আটক

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:৫৭:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লক্ষ্মীপুর জেলার বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও অপরাধ প্রবণতা দমনে একযোগে বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ। রোববার সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত টানা পাঁচ ঘণ্টার এ অভিযানে মোট ২৪৪ জনকে আটক করা হয়েছে। জেলা পুলিশের তথ্যমতে, আটক হওয়া সবার বয়স ১৪ থেকে ১৮ বছরের মধ্যে।

সদর, চন্দ্রগঞ্জ, রায়পুর, রামগঞ্জ, রামগতি ও কমলনগর—এই ছয়টি থানার বিভিন্ন এলাকায় যৌথভাবে এ অভিযান চালায় জেলা পুলিশ, গোয়েন্দা শাখা ও সংশ্লিষ্ট থানা পুলিশ। স্থানীয়দের অভিযোগ ছিল, দীর্ঘদিন ধরে কিশোর গ্যাং সদস্যদের উৎপাতে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল। এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে ছাত্রীদের উত্ত্যক্ত করা এবং কিশোরদের মধ্যে মারামারিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ দীর্ঘদিনের। এসব অভিযোগের ভিত্তিতেই পুলিশ একযোগে এই অভিযান শুরু করে।

থানাভিত্তিক আটকের তথ্যে দেখা যায়, লক্ষ্মীপুর সদর থানায় ৪২ জন, চন্দ্রগঞ্জ থানায় ২১ জন, রায়পুর থানায় ৪৪ জন, রামগঞ্জ থানায় ৩৭ জন, রামগতি থানায় ৪৪ জন এবং কমলনগর থানায় ৫৬ জনকে আটক করা হয়েছে। বর্তমানে আটককৃতদের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই-বাছাই করা হচ্ছে এবং যাচাই শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, উঠতি বয়সী কিশোররা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সেই লক্ষ্যেই নিয়মিতভাবে কিশোর গ্যাংবিরোধী এই অভিযান পরিচালনা করা হচ্ছে। কিশোর অপরাধ প্রতিরোধে জেলা পুলিশ ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও তিনি উল্লেখ করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ২৪৪ জন আটক

আপডেট সময় : ১১:৫৭:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬