ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রণবীরের জন্মদিনে আলিয়ার বিশেষ পোস্ট, নেটদুনিয়ায় মুগ্ধতা ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা সংসার সাজানোর আগেই ডেঙ্গুতে প্রাণ হারালেন চিকিৎসক আঁচল রায় জয়পুরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড ধ্বংসস্তূপের মাঝেও টিকে আছে গাজার মানুষের জীবন ও স্বপ্ন উগান্ডায় নতুন রাজা হিসেবে অভিষিক্ত হচ্ছেন সাংবাদিক এডওয়ার্ড রুকিদি স্কুল পর্যায়ে ফুটবলের প্রসারে ক্রীড়া মন্ত্রণালয়-ফিফার যৌথ উদ্যোগ সালমান শাহ হত্যা মামলা: প্রতিবেদন জমার নতুন তারিখ ৫ নভেম্বর ইরাক থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে শেষ মার্কিন সেনা প্রত্যাহার ভারতে ইলিশ রপ্তানি বন্ধে সরকারকে আইনি নোটিশ

পুলিশি হেফাজত থেকে পালানোর ঘটনায় ৫ পুলিশ সদস্য বরখাস্ত

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:২৬:২৬ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকার আদালতে হাজিরা শেষে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নেওয়ার পথে প্রিজন ভ্যান থেকে কৌশলে পালিয়ে গেছেন ২৫ মামলার আসামি রাজা, যিনি ‘পিচ্চি রাজা’ বা ‘বাদশা’ নামেও পরিচিত। এই চাঞ্চল্যকর ঘটনার প্রেক্ষিতে দায়িত্ব অবহেলার দায়ে পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকৃতদের মধ্যে প্রিজন ভ্যানের চালকও রয়েছেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তাহেরুল হক চৌহান সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আসামি পালানোর ঘটনায় পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ মোট পাঁচজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি, ডিসি হেডকোয়ার্টারের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কারাগার ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকালে ঢাকা মেট্রোপলিটন আদালতে হাজিরা দিতে প্রিজন ভ্যানে করে পিচ্চি রাজাকে ঢাকায় নেওয়া হয়েছিল। হাজিরা শেষে তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এ ফিরিয়ে নেওয়া হচ্ছিল। পথে গাজীপুরের নাওজোড় এলাকায় পৌঁছালে আসামি প্রাকৃতিক কাজ সারার কথা বলে শৌচাগারে যাওয়ার অনুমতি চান। দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাকে শৌচাগারে নিয়ে গেলে সেই সুযোগ কাজে লাগিয়েই তিনি পালিয়ে যান।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর সিনিয়র জেল সুপার মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নাওজোড় এলাকায় শৌচাগারে যাওয়ার কথা বলেই আসামি পালিয়ে গেছেন।

মোহাম্মদপুর থানা সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৯ মে শীর্ষ মাদক কারবারি হিসেবে পরিচিত পিচ্চি রাজাকে গ্রেপ্তার করা হয়। সে সময় নেপাল থেকে স্ত্রী ও শ্যালকের সঙ্গে দেশে ফেরার পথে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তাকে আটক করেছিল পুলিশ। তার বিরুদ্ধে মাদক ও অস্ত্রসহ ২০ থেকে ২৫টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

নিউজটি শেয়ার করুন

পুলিশি হেফাজত থেকে পালানোর ঘটনায় ৫ পুলিশ সদস্য বরখাস্ত

আপডেট সময় : ১২:২৬:২৬ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬