ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে হত্যা মামলায় পান দোকানিকে ফাঁসানোর অভিযোগ, পরিবারের সংবাদ সম্মেলন উয়েফার বিরুদ্ধে ‘অপপ্রচার ও হয়রানির’ অভিযোগ আনল ফিফা ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায় যুক্ত হলো দুই ঈদ মনপুরায় ১০০ ইয়াবাসহ দুই যুবক আটক রণবীরের জন্মদিনে আলিয়ার বিশেষ পোস্ট, নেটদুনিয়ায় মুগ্ধতা ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা সংসার সাজানোর আগেই ডেঙ্গুতে প্রাণ হারালেন চিকিৎসক আঁচল রায় জয়পুরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড ধ্বংসস্তূপের মাঝেও টিকে আছে গাজার মানুষের জীবন ও স্বপ্ন উগান্ডায় নতুন রাজা হিসেবে অভিষিক্ত হচ্ছেন সাংবাদিক এডওয়ার্ড রুকিদি

জয়পুরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:৪৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জয়পুরহাটের পাঁচবিবিতে ১৩ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে ৫৫ বছর বয়সী এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে জয়পুরহাট শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ আব্দুর রহমান এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম হামিদুল শেখ, তিনি পাঁচবিবি উপজেলার শন্তাদিগর গ্রামের বাসিন্দা।

আদালত ও মামলার নথিসূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৭ মার্চ দুপুরে অষ্টম শ্রেণির ওই স্কুলছাত্রী নিজ বাড়ির আঙিনায় ঝাড়ু দিচ্ছিল। বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রতিবেশী হামিদুল শেখ তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। অভিযোগ রয়েছে যে, এরপর ভয়ভীতি দেখিয়ে ওই শিশুকে একাধিকবার ধর্ষণ করা হয়।

ঘটনার প্রায় পাঁচ মাস পর স্কুলছাত্রী অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসকের কাছে নেওয়া হয়। এ সময় সে গর্ভবতী হওয়ার বিষয়টি পরিবারের নজরে আসে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ জানানোর পর ২০২৫ সালের ১৯ আগস্ট পাঁচবিবি থানায় মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে ওই বছরের ৩০ সেপ্টেম্বর তদন্তকারী কর্মকর্তা আবদুল্লাহ আল মাসুম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

বিচারিক প্রক্রিয়ায় আদালত সাক্ষ্য ও প্রাসঙ্গিক প্রমাণাদি পর্যালোচনা করেন। মামলার শুনানি শেষে বিচারক হামিদুল শেখকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, যা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

জয়পুরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট সময় : ০৩:৪৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬