সংবাদ শিরোনাম :
মনপুরায় ১০০ ইয়াবাসহ দুই যুবক আটক
যখন সময় ডেক্সঃ
- আপডেট সময় : ০৪:২৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

ভোলার মনপুরা উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোরে উপজেলার রামনেওয়াজ লঞ্চঘাট এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
আটককৃতরা হলেন উত্তর সাকুচিয়া ইউনিয়নের চরগোয়ালিয়া গ্রামের বাসিন্দা মো. আল-আমিন (২৫) ও মো. শাকিল (২২)। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রামনেওয়াজ লঞ্চঘাট এলাকায় মাদকবিরোধী অভিযানে নামে পুলিশ। এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় ওই দুই যুবককে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা জব্দ করা হয়।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবেই তাদের আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh


























