ঢাকা ০৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা সংসার সাজানোর আগেই ডেঙ্গুতে প্রাণ হারালেন চিকিৎসক আঁচল রায় জয়পুরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড ধ্বংসস্তূপের মাঝেও টিকে আছে গাজার মানুষের জীবন ও স্বপ্ন উগান্ডায় নতুন রাজা হিসেবে অভিষিক্ত হচ্ছেন সাংবাদিক এডওয়ার্ড রুকিদি স্কুল পর্যায়ে ফুটবলের প্রসারে ক্রীড়া মন্ত্রণালয়-ফিফার যৌথ উদ্যোগ সালমান শাহ হত্যা মামলা: প্রতিবেদন জমার নতুন তারিখ ৫ নভেম্বর ইরাক থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে শেষ মার্কিন সেনা প্রত্যাহার ভারতে ইলিশ রপ্তানি বন্ধে সরকারকে আইনি নোটিশ আদাবরে বাড়ি দখলের মামলায় পুলিশের অভিযানে ৪ জন গ্রেপ্তার

স্কুল পর্যায়ে ফুটবলের প্রসারে ক্রীড়া মন্ত্রণালয়-ফিফার যৌথ উদ্যোগ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:০৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার ডিরেক্টর ফ্রাংক লুইস বার্টোলোমেজ কাস্তিলো। এই সাক্ষাতকালে বাংলাদেশে ফিফার বিশেষ আন্তর্জাতিক কর্মসূচি ‘ফুটবল ফর স্কুলস’ বাস্তবায়ন, তৃণমূল পর্যায়ে ফুটবলের সার্বিক উন্নয়ন এবং ক্রীড়াকে সামাজিক পরিবর্তনের হাতিয়ার হিসেবে ব্যবহার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, আসন্ন ফিফা নারী বিশ্বকাপের মূল ভাবধারার সঙ্গে সংগতি রেখে এবং বাংলাদেশ সরকারের অগ্রাধিকার বিবেচনা করে কর্মসূচির প্রথম ধাপে ‘নারী ও কন্যাসন্তানের প্রতি সহিংসতা প্রতিরোধ’ এবং ‘শিশু সুরক্ষা’—এ দুটি গুরুত্বপূর্ণ সামাজিক বিষয় অন্তর্ভুক্ত করা হবে। পরবর্তীতে সরকারের চাহিদাকে প্রাধান্য দিয়ে স্বাস্থ্য সুরক্ষা, স্যানিটেশন ও দুর্যোগ মোকাবেলার মতো বিষয়গুলোও এতে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। দেশের বিদ্যালয়গুলোতে শারীরিক শিক্ষার শিক্ষকদের সঙ্গে যেকোনো সাধারণ শিক্ষক যেন সহজেই এই সেশনগুলো পরিচালনা করতে পারেন, সে জন্য বিশেষায়িত ও সহজ কারিকুলাম প্রদান করা হবে। একই সঙ্গে অংশগ্রহণকারী শিক্ষকদের ভবিষ্যতে গ্রাসরুটস কোচিং কোর্স সম্পন্ন করার সুযোগ দেওয়া হবে এবং নিয়মিত স্কুল টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে সারা দেশের বিদ্যালয় পর্যায় থেকে সুপ্ত ফুটবল প্রতিভা খুঁজে বের করা হবে।

প্রকল্পটির পূর্ণাঙ্গ স্থানীয় মালিকানা থাকবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের হাতে। কর্মসূচিটি দক্ষতার সঙ্গে পরিচালনার জন্য বাফুফে একজন স্থানীয় প্রজেক্ট ম্যানেজার নিয়োগ করবে, যাকে ফিফা সরাসরি প্রয়োজনীয় কারিগরি প্রশিক্ষণ ও নির্দেশনা প্রদান করবে। এছাড়া কর্মসূচির সামাজিক প্রভাব সুনির্দিষ্টভাবে মূল্যায়নের সুব্যবস্থা থাকায় বিশ্বব্যাংক, ইউনিসেফ এবং বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের মাধ্যমে ফুটবলের পরিকাঠামো উন্নয়ন ও অর্থায়নের নতুন নতুন সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।

পরিকল্পনা অনুযায়ী, বাংলাদেশ থেকে দুজন অভিজ্ঞ শিক্ষককে ‘মাস্টার ইনস্ট্রাক্টর’ হিসেবে গড়ে তোলা হবে, যারা পরবর্তীতে দেশের অন্যান্য শিক্ষক ও ইনস্ট্রাক্টরদের প্রশিক্ষণ প্রদান করবেন। আগামী জানুয়ারি মাস থেকে শিক্ষকদের প্রশিক্ষণ প্রদানের মধ্য দিয়ে এই কর্মসূচির পাইলট ফেজ শুরু হতে যাচ্ছে। তিন থেকে চার মাসের প্রাথমিক পর্যালোচনার পর সফলতার ভিত্তিতে এটি সারা দেশের সকল বিদ্যালয়ে পর্যায়ক্রমে সম্প্রসারিত করা হবে। সাক্ষাৎকালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফিফার এই সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানান এবং দেশের ফুটবলের ঐতিহ্য ফিরিয়ে আনার সঙ্গে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪: ০৫আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪: ৩৮

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

স্কুল পর্যায়ে ফুটবলের প্রসারে ক্রীড়া মন্ত্রণালয়-ফিফার যৌথ উদ্যোগ

আপডেট সময় : ০৩:০৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬