ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে হত্যা মামলায় পান দোকানিকে ফাঁসানোর অভিযোগ, পরিবারের সংবাদ সম্মেলন উয়েফার বিরুদ্ধে ‘অপপ্রচার ও হয়রানির’ অভিযোগ আনল ফিফা ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায় যুক্ত হলো দুই ঈদ মনপুরায় ১০০ ইয়াবাসহ দুই যুবক আটক রণবীরের জন্মদিনে আলিয়ার বিশেষ পোস্ট, নেটদুনিয়ায় মুগ্ধতা ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা সংসার সাজানোর আগেই ডেঙ্গুতে প্রাণ হারালেন চিকিৎসক আঁচল রায় জয়পুরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড ধ্বংসস্তূপের মাঝেও টিকে আছে গাজার মানুষের জীবন ও স্বপ্ন উগান্ডায় নতুন রাজা হিসেবে অভিষিক্ত হচ্ছেন সাংবাদিক এডওয়ার্ড রুকিদি

১ অক্টোবরের মধ্যে নিয়োগ পাবেন বঞ্চিত ৮১৭ জন শিক্ষক

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:৫৭:০৯ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ প্রত্যাশীদের মধ্যে এখনো বঞ্চিত ৮১৭ জন প্রার্থী রয়েছেন। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ৮১৭ জন প্রার্থীকে আগামী ১ অক্টোবরের মধ্যে নিয়োগ দেওয়া হবে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানান। শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিকের নিয়োগ থেকে বঞ্চিত ৮১৭ জন বাকি আছেন এবং তাদের আগামী ১ অক্টোবরের মধ্যে নিয়োগ দেওয়া হবে। এছাড়া যারা এই প্রক্রিয়ায় নিয়োগ পাবেন না, তাদের বিষয়টি নিয়েও কাজ করা হবে বলে তিনি উল্লেখ করেন।

এর আগে প্রাথমিকের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত যেসব প্রার্থী নিয়োগপত্র পাননি, তাদের নিয়োগপত্র দেওয়ার কার্যক্রম শুরু হয়েছিল। এরই ধারাবাহিকতায় রংপুর, সিরাজগঞ্জ, পাবনা ও খুলনাসহ বিভিন্ন এলাকার বেশ কয়েকজন প্রার্থী নিয়োগপত্র হাতে পেয়েছেন। খুলনা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম জানিয়েছিলেন, নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে এবং সবাইকে ধৈর্য ধরার অনুরোধ জানিয়ে আশ্বস্ত করেছিলেন যে, পর্যায়ক্রমে সবাই নিয়োগপত্র পেয়ে যাবেন।

নিয়োগপত্র পাওয়ার দাবিতে রোববার (২৭ সেপ্টেম্বর) দিনভর অবস্থান কর্মসূচি পালন করেন চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা। একই দাবিতে তারা সোমবার সকাল ১০টা থেকে শাহবাগে আবারও অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

১ অক্টোবরের মধ্যে নিয়োগ পাবেন বঞ্চিত ৮১৭ জন শিক্ষক

আপডেট সময় : ১২:৫৭:০৯ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬