ঢাকা ১২:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুলিশি হেফাজত থেকে পালানোর ঘটনায় ৫ পুলিশ সদস্য বরখাস্ত খুলনার রূপসায় মাছের ঘের থেকে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার দাপ্তরিক দায়িত্বহীন ১১ সচিব: সরকারি কোষাগারে কোটি টাকার বোঝা লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ২৪৪ জন আটক ওয়াশিংটনে সৌদি পররাষ্ট্রমন্ত্রী, মার্কো রুবিওর সঙ্গে বৈঠকের প্রস্তুতি গাজীপুরে পুলিশ হেফাজত থেকে বাথরুমে যাওয়ার কথা বলে পলাতক হাজতি পাটগ্রামে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৩, আহত ৪ সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের খবর সংগ্রহে আহত ৩ সাংবাদিক মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা: নতুন ওসি ও ৪ পরিদর্শক বদলি গাজায় ৬ কোটি ১০ লাখ টন ধ্বংসস্তূপ, সরাতেই লাগবে ১০ বছর

পাটগ্রামে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৩, আহত ৪

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:৩৫:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ঘন্টিবাজার এলাকায় একটি ট্রাক ও ইজিবাইকের মধ্যে ভয়াবহ মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে ঘটা এই দুর্ঘটনায় ঘটনাস্থলে ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোট তিনজন নিহত হয়েছেন। এছাড়া অন্তত আরও চারজন আহত হয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে যাত্রীবাহী একটি ইজিবাইক বুড়িমারী থেকে পাটগ্রামের দিকে যাচ্ছিল। একই সময়ে কুষ্টিয়া থেকে আসা একটি ট্রাক (রেজিস্ট্রেশন নম্বর: কুষ্টিয়া ট-১১-২১২১) বুড়িমারী স্থলবন্দরের দিকে যাওয়ার পথে ঘন্টিবাজার এলাকায় পৌঁছালে ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ হয়। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি ইজিবাইককে চাপা দিয়ে রাস্তার পাশের একটি মুদি দোকানে ঢুকে উল্টে যায়। এতে ইজিবাইকের যাত্রী ও দোকানের ভেতরে থাকা ব্যক্তিরা হতাহত হন।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধারকাজে এগিয়ে আসেন এবং আহত চারজনকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। প্রত্যক্ষদর্শী রাজু আহমেদ জানান, ট্রাকের ধাক্কায় অটোটি দোকানের ভেতরে ঢুকে পড়লে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যুর খবর পাওয়া যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, তারা ঘটনাস্থলে উদ্ধারকাজ পরিচালনা করছেন। দুর্ঘটনায় তিনজন পুরুষ মারা গেছেন এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধারকাজ শেষ হলে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

পাটগ্রামে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৩, আহত ৪

আপডেট সময় : ১১:৩৫:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬