ঢাকা ০৮:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় অভিবাসীদের জন্য বাড়ছে নিরাপত্তাহীনতা ও প্রাণহানির ঝুঁকি ইসলামের দৃষ্টিতে কথা বলার আদব ও শিষ্টাচার গোপনে আবুধাবি সফরে নেতানিয়াহু, বৈঠক আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে সম্পর্ক সুন্দর ও দৃঢ় করতে সালামের গুরুত্ব অপরিসীম আশুলিয়ায় উচ্ছেদ অভিযানে আনসার-হকার সংঘর্ষ, আহত ৪ শরীয়তপুর পরিবার পরিকল্পনা কার্যালয়ে তালা ভেঙে ল্যাপটপ ও ট্যাব চুরি এইচএসসি উত্তীর্ণদের শিক্ষাবৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন আজকের পর্দায় বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচসহ নেশন্স লিগের ফুটবল লড়াই কাশীয়ানীতে ১৯৮ ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার ট্রাম্প-শি বৈঠকে সমঝোতা না হলেও যুক্তরাষ্ট্রে আসবে চীনা বৈদ্যুতিক গাড়ি

আশুলিয়ায় উচ্ছেদ অভিযানে আনসার-হকার সংঘর্ষ, আহত ৪

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:৫৫:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাভারের শিল্পাঞ্চল আশুলিয়ার ঢাকা-ইপিজেড ও বলিভদ্র এলাকায় ফুটপাত দখলমুক্ত করার উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে আনসার সদস্য ও হকারদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে এই উত্তেজনা সৃষ্টি হয়। সংঘর্ষে দুই নারীসহ অন্তত চারজন হকার আহত হয়েছেন বলে স্থানীয় হকাররা দাবি করেছেন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় হকারদের ভাষ্যমতে, তারা দীর্ঘদিন ধরে ওই এলাকার ফুটপাতের পাশে বিভিন্ন পণ্য নিয়ে ব্যবসা করে আসছেন। পথচারীদের চলাচলের জন্য পর্যাপ্ত জায়গা রেখেই তারা ব্যবসা পরিচালনা করতে চেয়েছিলেন। তবে সাম্প্রতিক সময়ে ঢাকা ইপিজেডের আনসার সদস্যরা তাদের সেখানে ব্যবসা করতে বাধা দিয়ে আসছেন। এ নিয়ে কয়েকদিন ধরেই উভয় পক্ষের মধ্যে বিরোধ ও উত্তেজনা চলছিল। রবিবার সকালে আনসার সদস্যরা ফুটপাত থেকে হকারদের সরিয়ে দিতে গেলে প্রথমে কথা-কাটাকাটি এবং পরে তা সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষের পর হকাররা সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। পরে তারা বিক্ষোভ মিছিল বের করলে ঢাকা ইপিজেড ও বলিভদ্র এলাকার সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। এ সময় কয়েকজন হকার অভিযোগ করেন যে, আনসার সদস্যদের পক্ষ থেকে তাদের কাছে চাঁদা দাবি করা হয়েছিল। চাঁদা দিতে রাজি না হওয়াকে কেন্দ্র করেই তাদের ওপর হামলা চালানো হয়েছে বলে দাবি করেন তারা। তবে হকারদের এই অভিযোগের বিষয়ে আনসার সদস্যদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

আনসার বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা আসিফ ইকবাল বলেন, কর্তৃপক্ষের নির্দেশক্রমে ইপিজেড এলাকায় ফুটপাত দখলমুক্ত রাখতে নিয়মিত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে হকারদের উচ্ছেদ করা হলেও তারা পরবর্তীতে আবারও সড়ক ও ফুটপাত দখল করে বসেন। এরই ধারাবাহিকতায় আজও সেখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করতে গেলে হকাররা আনসার সদস্যদের ওপর হামলা চালায়।

হকারদের কাছ থেকে আনসার সদস্যদের চাঁদা দাবির অভিযোগের বিষয়ে জানতে চাইলে আসিফ ইকবাল বলেন, “চাঁদাবাজির বিষয়ে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। কোনো আনসার সদস্য চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হবে।”

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

আশুলিয়ায় উচ্ছেদ অভিযানে আনসার-হকার সংঘর্ষ, আহত ৪

আপডেট সময় : ০৬:৫৫:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬