ঢাকা ০৭:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সম্পর্ক সুন্দর ও দৃঢ় করতে সালামের গুরুত্ব অপরিসীম আশুলিয়ায় উচ্ছেদ অভিযানে আনসার-হকার সংঘর্ষ, আহত ৪ শরীয়তপুর পরিবার পরিকল্পনা কার্যালয়ে তালা ভেঙে ল্যাপটপ ও ট্যাব চুরি এইচএসসি উত্তীর্ণদের শিক্ষাবৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন আজকের পর্দায় বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচসহ নেশন্স লিগের ফুটবল লড়াই কাশীয়ানীতে ১৯৮ ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার ট্রাম্প-শি বৈঠকে সমঝোতা না হলেও যুক্তরাষ্ট্রে আসবে চীনা বৈদ্যুতিক গাড়ি শ্রীনগরে অগ্রণী ব্যাংকের টাকা লোপাট: পলাতক কর্মকর্তা শরীফুজ্জামান ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তিতে নতুন রেকর্ড ১০ বছরে পা দিল আব্রাম, ছেলের জন্মদিনে আবেগপ্রবণ অপু

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ঈশ্বরদীর স্বপ্নদ্বীপে নানা আয়োজন

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:১১:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস। দিবসটি উপলক্ষে পাবনার ঈশ্বরদীর জয়ানগরে অবস্থিত বিনোদনকেন্দ্র স্বপ্নদ্বীপ রিসোর্টের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। জাতিসংঘ বিশ্ব পর্যটন সংস্থা (UN Tourism) প্রতি বছর ২৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী পর্যটন প্রসারের লক্ষ্যে দিবসটি পালন করে থাকে। এ বছরের প্রতিপাদ্য ছিল ‘Digital Transformation and Artificial Intelligence in Future Tourism’ বা ‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে স্বপ্নদ্বীপ রিসোর্টে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন খায়রুল গ্রুপের স্বত্বাধিকারী আলহাজ্ব খায়রুল ইসলাম। সভায় খায়রুল গ্রুপের চেয়ারম্যান মান্না সরদার, প্রধান নির্বাহী কর্মকর্তা মুনেম তাজওয়ার অহিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান, বিএনপি নেতা আবুল কাশেম, ঈশ্বরদী প্রেসক্লাবের সহ-সভাপতি সেলিম সরদার এবং স্বপ্নদ্বীপ রিসোর্টের জেনারেল ম্যানেজার মাহমুদুল হাসান বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, পর্যটন খাতের মাধ্যমে বিভিন্ন দেশ ও সংস্কৃতির মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি হয়। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক স্থাপনা ও বিনোদনকেন্দ্রগুলোকে পরিকল্পিতভাবে কাজে লাগাতে পারলে দেশের অর্থনীতিতে এই খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা বর্তমান সময়ের ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের ওপর জোর দিয়ে বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পর্যটনকেন্দ্রের প্রচার, অনলাইন বুকিং ও উন্নত সেবা নিশ্চিত করা সম্ভব।

পর্যটন খাতের প্রসারে সরকারি ও বেসরকারি উদ্যোক্তাদের সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বক্তারা বলেন, যোগাযোগ ব্যবস্থা, নিরাপত্তা ও অবকাঠামোগত উন্নয়ন ঘটাতে পারলে বিদেশি পর্যটকদের আকর্ষণ করা সহজ হবে। এতে দেশের অভ্যন্তরীণ অর্থনীতির পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগও বাড়বে। আলোচনা সভা শেষে কেক কেটে দিবসটি উদ্‌যাপন করা হয় এবং রিসোর্টের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ঈশ্বরদীর স্বপ্নদ্বীপে নানা আয়োজন

আপডেট সময় : ০৪:১১:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬