ঢাকা ০১:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশ অশিক্ষিত ও চাঁদাবাজে ভরে গেছে: ক্ষুব্ধ সাদিয়া আয়মান এশিয়ান গেমসে চীনের একচেটিয়া দাপট, তলানিতে বাংলাদেশ সরকারকে ভূতে ধরেছে, ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা চলছে: ইবি শিবির সেক্রেটারি সিরাজগঞ্জে গরু চুরি ঠেকাতে সড়কে বাঁশের ব্যারিকেড ও পুলিশের টহল কানেত্তির অনন্য সাহিত্যদর্শন ও কাফকার চিঠির অন্তরাল চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭০, মুচলেকায় মুক্তি ৩৫৫ জনের মিরপুরে রাড্ডায় তাণ্ডব: ওসি প্রত্যাহার, নির্দেশদাতারা অধরা যুক্তরাজ্যে মার্কিন বিমানঘাঁটির কাছে গ্রেপ্তার ৫, সরানো হলো ৮৫ পরিবার শরৎ কাল কবিতা ৩২ দলের অংশগ্রহণে বনানীতে সম্পন্ন হলো বাপাউবো ব্যাডমিন্টন টুর্নামেন্ট

চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭০, মুচলেকায় মুক্তি ৩৫৫ জনের

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:৪৭:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁদপুরের আটটি উপজেলায় কিশোর গ্যাং ও অপরাধপ্রবণতা দমনে একযোগে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। রোববার সন্ধ্যার পর থেকে রাত ১০টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে জেলাজুড়ে মোট ৩৭০ জনকে আটক করা হয়। পরবর্তীতে আটককৃতদের মধ্যে ৩৫৫ জনকে মুচলেকা নিয়ে তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ১৫ জনের তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) নাদিরা নুর রোববার রাত ১১টায় এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরীর নির্দেশনায় এবং চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নেতৃত্বে জেলা পুলিশ ও ডিবি পুলিশ সমন্বিতভাবে এই অভিযান চালায়। জেলার আটটি থানা এলাকায় একযোগে এই অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে চাঁদপুর সদর উপজেলা থেকে ৩৫ জন, হাইমচরে ৪৮ জন, ফরিদগঞ্জে ৪১ জন, হাজীগঞ্জে ৩৭ জন, কচুয়ায় ৬২ জন, শাহরাস্তিতে ৪৫ জন, মতলব উত্তরে ৫২ জন এবং মতলব দক্ষিণে ৩৬ জনকে আটক করা হয়। এছাড়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও ১৪ জনকে আটক করে।

অভিযান প্রসঙ্গে চাঁদপুর জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুঠোফোনে জানান, এলাকায় কিশোর গ্যাংয়ের তৎপরতা এবং অপরাধপ্রবণতা রুখতে জেলা পুলিশের পক্ষ থেকে এ ধরনের অভিযান ও প্রতিরোধমূলক কার্যক্রম আগামীতেও অব্যাহত রাখা হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

নিউজটি শেয়ার করুন

চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭০, মুচলেকায় মুক্তি ৩৫৫ জনের

আপডেট সময় : ১২:৪৭:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬