ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামের বাকলিয়ায় মাদক ব্যবসা নিয়ে সংঘর্ষ, গুলির শব্দে আতঙ্ক দেশ অশিক্ষিত ও চাঁদাবাজে ভরে গেছে: ক্ষুব্ধ সাদিয়া আয়মান এশিয়ান গেমসে চীনের একচেটিয়া দাপট, তলানিতে বাংলাদেশ সরকারকে ভূতে ধরেছে, ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা চলছে: ইবি শিবির সেক্রেটারি সিরাজগঞ্জে গরু চুরি ঠেকাতে সড়কে বাঁশের ব্যারিকেড ও পুলিশের টহল কানেত্তির অনন্য সাহিত্যদর্শন ও কাফকার চিঠির অন্তরাল চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭০, মুচলেকায় মুক্তি ৩৫৫ জনের মিরপুরে রাড্ডায় তাণ্ডব: ওসি প্রত্যাহার, নির্দেশদাতারা অধরা যুক্তরাজ্যে মার্কিন বিমানঘাঁটির কাছে গ্রেপ্তার ৫, সরানো হলো ৮৫ পরিবার শরৎ কাল কবিতা

সরকারকে ভূতে ধরেছে, ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা চলছে: ইবি শিবির সেক্রেটারি

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:৫৬:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি মন্তব্য করেছেন যে বর্তমান সরকারকে মনে হয় ভূতে ধরেছে। তিনি বলেন, ভূত যেমন পেছনের দিকে হাঁটে, সরকারও তেমনি বারবার পেছনের দিকে অর্থাৎ হাসিনার মতো ফ্যাসিবাদ কায়েমের পথেই হাঁটছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ফটকের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। সহকারী শিক্ষক নিয়োগে অনিয়ম, দলীয়করণ এবং পুলিশ ভেরিফিকেশনের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাতিলের প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়।

রাশেদুল ইসলাম রাফি সরকারকে উদ্দেশ করে বলেন, আমরা সরকারের বিরুদ্ধে নই, বরং শুভাকাঙ্ক্ষী। তিনি মেধাবীদের হয়রানি না করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানান। তার দাবি, পুলিশ ভেরিফিকেশনের নামে মেধাবী শিক্ষার্থীদের বাদ না দিয়ে আওয়ামী আমলের গুন্ডা ও গুপ্তচরদের চিহ্নিত করে বাদ দেওয়া উচিত। এছাড়া দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং চাঁদাবাজি ও টেন্ডারবাজি বন্ধের দাবিও জানান তিনি।

শিবির সেক্রেটারি অভিযোগ করেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর শিক্ষক নিয়োগে পুলিশ ভেরিফিকেশনের নামে হয়রানির পথ বেছে নিয়েছে। তিনি বলেন, এনটিআরসিএ বাদ দিয়ে দলীয় লোক নিয়োগের মাধ্যমে তারা আবারও ফ্যাসিবাদ কায়েমের পাঁয়তারা করছে। এর আগে ভাইভার নম্বর বাড়িয়ে দলীয়করণের চেষ্টা করা হয়েছিল, যা এ দেশের মেধাবী শিক্ষার্থীরা মেনে নেবে না।

রাশেদুল ইসলাম রাফি আরও বলেন, ২৪-এর অঙ্গীকার ছিল মেধাবীদের নিয়োগ দেওয়া। অতীতে শিক্ষার্থীরা যেমন অবিচার ও বৈষম্য মেনে নেয়নি, ভবিষ্যতেও নেবে না। তিনি জুলাই সনদ বাস্তবায়ন করে মেধাবীদের নিয়োগ নিশ্চিত করার দাবি জানিয়ে বলেন, পুলিশ ভেরিফিকেশনের আড়ালে যে দলীয়করণের চেষ্টা চলছে, তা ছাত্র-জনতা কখনোই মেনে নেবে না।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

সরকারকে ভূতে ধরেছে, ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা চলছে: ইবি শিবির সেক্রেটারি

আপডেট সময় : ১২:৫৬:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬