ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি তেলের দাম একলাফে ২০ টাকা বাড়ানোর বিকল্প যেখানে ছিল মহেশখালীতে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রবাসী যুবক নিহত গাজী নজরুলের সংসদ সদস্য পদ বহাল থাকে কীভাবে: প্রশ্ন টিআইবির ভিয়েতনামি কালো ধানে বোচাগঞ্জে নতুন স্বপ্নের পথে রকিবুল বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশের গৌরবোজ্জ্বল ভূমিকা তুলে ধরলেন পররাষ্ট্রমন্ত্রী উচ্চমূল্যের পোশাক রপ্তানিতে এখনো পিছিয়ে বাংলাদেশ শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে আবারও সোনা জিতল ভারতের মেয়েরা রেফারি মন্তব্যে শাস্তি থেকে বাঁচলেন রিয়াল কোচ মরিনিও নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল হবে: সড়কমন্ত্রী শাহজালাল মাজারের দানের টাকা এখন থেকে প্রতিদিন গণনা করা হবে

বিশ্ব অণুজীব দিবসে যবিপ্রবিতে নানা আয়োজন

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:৩৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) র‍্যালি, সমাবেশ, বৃক্ষরোপণ এবং অণুজীববিজ্ঞান অলিম্পিয়াডের গ্র্যান্ড ফাইনালসহ নানা আয়োজনে আন্তর্জাতিক অণুজীব দিবস উদযাপিত হয়েছে। শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে দিনব্যাপী এই কর্মসূচির সূচনা হয়। যবিপ্রবির অণুজীববিজ্ঞান বিভাগের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।

আয়োজনের অংশ হিসেবে যশোরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অণুজীববিজ্ঞান অলিম্পিয়াডের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়। পাশাপাশি ‘ইনোভেশন শোকেস’ ও ‘মাইক্রোবস ডিসকভারি কর্নার’-এ অণুজীববিজ্ঞান ও টেকসই প্রযুক্তির সমন্বয়ে বিভিন্ন উদ্ভাবন এবং গবেষণাগারের কার্যক্রম তুলে ধরা হয়। প্রদর্শনীতে প্রিবায়োটিক পাউরুটি, প্রোবায়োটিক খাবার, পোল্ট্রির জন্য প্রিবায়োটিক ফিড, পরিবেশবান্ধব জৈবসার, ‘অদৃশ্য অণুজীবের জগৎ’, বিভিন্ন বায়োকেমিক্যাল পরীক্ষা, হাতের ত্বকে থাকা অণুজীবের প্রদর্শনী, ‘ফাঙ্গাসের জগৎ’ এবং পেট্রি ডিশে ব্যাকটেরিয়ার বৃদ্ধি কাজে লাগিয়ে তৈরি নান্দনিক ‘ব্যাকটেরিয়াল আর্ট’ স্থান পায়।

অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান শিক্ষার্থীদের র‍্যালিতে প্রদর্শিত ব্যানার ও প্ল্যাকার্ডের বার্তার প্রশংসা করেন, বিশেষ করে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) সম্পর্কিত সচেতনতামূলক বিষয়গুলো তার দৃষ্টি আকর্ষণ করেছে। তিনি জনসচেতনতা সৃষ্টিতে শিক্ষার্থীদের এই উদ্যোগকে প্রশংসনীয় বলে অভিহিত করেন।

অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. সেলিনা আক্তার সফলভাবে অনুষ্ঠান আয়োজনে বিশ্ববিদ্যালয়ের সবার সহযোগিতা ও উৎসাহের জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, মানবদেহ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় অণুজীবের ভূমিকা অপরিহার্য। তিনি জীবনের অস্তিত্ব ও সুস্থতা বজায় রাখতে উপকারী অণুজীবের গুরুত্ব এবং ক্ষতিকর অণুজীব প্রতিরোধে যথাযথ সচেতনতা ও প্রস্তুতির ওপর জোর দেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ডিন এবং শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে দিনব্যাপী এ আয়োজনের শুরু হয়। যবিপ্রবির অণুজীববিজ্ঞান বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

বিশ্ব অণুজীব দিবসে যবিপ্রবিতে নানা আয়োজন

আপডেট সময় : ০৫:৩৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬