ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি তেলের দাম একলাফে ২০ টাকা বাড়ানোর বিকল্প যেখানে ছিল মহেশখালীতে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রবাসী যুবক নিহত গাজী নজরুলের সংসদ সদস্য পদ বহাল থাকে কীভাবে: প্রশ্ন টিআইবির ভিয়েতনামি কালো ধানে বোচাগঞ্জে নতুন স্বপ্নের পথে রকিবুল বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশের গৌরবোজ্জ্বল ভূমিকা তুলে ধরলেন পররাষ্ট্রমন্ত্রী উচ্চমূল্যের পোশাক রপ্তানিতে এখনো পিছিয়ে বাংলাদেশ শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে আবারও সোনা জিতল ভারতের মেয়েরা রেফারি মন্তব্যে শাস্তি থেকে বাঁচলেন রিয়াল কোচ মরিনিও নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল হবে: সড়কমন্ত্রী শাহজালাল মাজারের দানের টাকা এখন থেকে প্রতিদিন গণনা করা হবে

নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল হবে: সড়কমন্ত্রী

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:০০:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত অর্থ আদায় করলে সংশ্লিষ্ট পরিবহনের রুট পারমিট বাতিল, জরিমানা এবং জবাবদিহির আওতায় আনার কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জ্বালানি তেলের দাম বাড়ার পর পরিবহন ভাড়া সমন্বয় নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

দুই দফায় ভাড়া বাড়ানোর ফলে সাধারণ মানুষের কষ্ট বাড়ার বিষয়টি স্বীকার করে মন্ত্রী বলেন, বৈশ্বিক পরিস্থিতি, জ্বালানি সংকট এবং জ্বালানির সহজলভ্যতা বিবেচনায় রাষ্ট্রকে এই সমন্বয় করতে হয়েছে। তিনি আরও বলেন, সবকিছু বিবেচনায় নিয়েই যৌক্তিক ভাড়া নির্ধারণ করা হয়েছে। পরিবহন খাতের ব্যয় এবং রক্ষণাবেক্ষণ খরচ বৃদ্ধির বিষয়টিও তিনি উল্লেখ করেন। ডলারের ব্যয় বাড়ার পাশাপাশি যন্ত্রাংশের দাম বিশ্বব্যাপী এবং বাংলাদেশেও বৃদ্ধি পাওয়ায় সরকার জনস্বার্থ বিবেচনা করে ভাড়া অ্যাডজাস্ট করার চেষ্টা করেছে।

নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নেওয়ার অভিযোগের বিষয়ে মন্ত্রী বলেন, জ্বালানির দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ার ফলে প্রতি কিলোমিটারে ১৭ পয়সা ভাড়া বাড়ানো হয়েছে। গতবার ১১ পয়সা বাড়ানো হয়েছিল এবং তা কার্যকর ছিল। এবারও এর ব্যত্যয় ঘটতে দেওয়া হবে না। তিনি স্বীকার করেন যে, জ্বালানির দাম বাড়ার পর বিচ্ছিন্নভাবে দু-এক জায়গায় বাড়তি ভাড়া চাওয়ার প্রবণতা দেখা গেছে।

মন্ত্রী স্পষ্ট করে বলেন, যদি কেউ নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া নেয়, তবে তার রুট পারমিট বাতিল হবে, তাকে জবাবদিহির আওতায় নেওয়া হবে এবং জরিমানার ব্যবস্থাও থাকবে। ভবিষ্যতে রুট পারমিট থাকবে কি না, তা নিয়েও প্রশ্ন উঠবে।

পরিবহন ভাড়া সমন্বয়ের পর পণ্যের দাম বাড়ার আশঙ্কা নিয়ে মন্ত্রী বলেন, প্রয়োজনীয় বাড়তি তেলের দামের অপব্যবহার যেন না হয় এবং সাধারণ মানুষ যেন যৌক্তিক পর্যায়ের চেয়ে বেশি ভোগান্তিতে না পড়ে, তা রাষ্ট্রকে দেখতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পরিবহনের অন্যান্য সেক্টর এবং ব্যবসায়ীদের সংযত থাকার আহ্বান জানান তিনি। এছাড়া তিনি উল্লেখ করেন যে, পরিবহন ব্যবসার সঙ্গে জড়িত ৭০ লাখের বেশি শ্রমিকও জনগণের অংশ এবং তাদের স্বার্থও সরকার বিবেচনায় রেখেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

নিউজটি শেয়ার করুন

নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল হবে: সড়কমন্ত্রী

আপডেট সময় : ০৩:০০:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬