ঢাকা ০৯:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুকসুদপুরে পৃথক স্থান থেকে নারীসহ দুইজনের মরদেহ উদ্ধার ইউপি নির্বাচনে প্রার্থীদের জামানত ৫ গুণ বাড়ালো ইসি মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির নতুন সময়সূচি ঘোষণা নোয়াখালীতে নিম্নমানের সেতু নির্মাণ, দুই প্রকৌশলীর কৈফিয়ত তলব নীলফামারীর কিশোরগঞ্জে আগাম আলু চাষে ভাগ্য বদলের স্বপ্ন বরিশালে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ সাবেক সাত এমপি ও তাদের স্বজনদের বিরুদ্ধে দুদকের মামলা আপা আর ফিরে আসবে না, খুনিদের ছাড় নেই: তথ্য প্রতিমন্ত্রী বারিধারায় গাড়িচাপা: কিশোর চালক আজান আলী শরীফ অবশেষে গ্রেপ্তার সম্ভাবনা থেকে সংকটে গণঅধিকার পরিষদ: রাজনীতির মাঠে টিকে থাকার লড়াই

শাহজালাল মাজারের দানের টাকা এখন থেকে প্রতিদিন গণনা করা হবে

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:৪৯:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের টাকার ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনার লক্ষ্যে এখন থেকে প্রতিদিন অর্থ গণনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে গঠিত কমিটির সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

কমিটির সদস্যসচিব ও সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আর মামুন সাংবাদিকদের জানান, দানের অর্থ গণনা ও হিসাব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করার জন্য একজন ম্যানেজার নিয়োগ দেওয়া হবে। এই পদের জন্য অবসরপ্রাপ্ত সরকারি বা সামরিক কর্মকর্তাদের মধ্য থেকে কাউকে দায়িত্ব দেওয়া হবে। পাশাপাশি একজন হিসাবরক্ষক ও একজন অফিস সহকারী নিয়োগের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

মাজারের নতুন আর্থিক নীতি অনুযায়ী, সংগৃহীত অর্থের ৩৫ শতাংশ মাজারের উন্নয়নমূলক কাজে ব্যয় করা হবে। অবশিষ্ট ৬৫ শতাংশ থেকে মাজারের দৈনন্দিন খরচ, কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা এবং আনসার সদস্যদের বেতন পরিশোধ করা হবে।

মাজার পরিচালনার জন্য সাত সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে। জেলা প্রশাসক এই কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন এবং মাজারের মোতোয়াল্লি সদস্যসচিব হিসেবে থাকবেন। এছাড়া সিটি করপোরেশন, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ, জেলা পরিষদ, মহানগর পুলিশ ও জেলা পুলিশের প্রতিনিধিরা এই কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত থাকবেন।

উল্লেখ্য, গত জুনে স্বচ্ছতা নিশ্চিত করতে বিশেষ কমিটি গঠন করার পর থেকে চার দফায় মাজারের দানবাক্স ও ডেগ থেকে মোট ২ কোটি ২৯ লাখ ৫৭ হাজার ৩৪০ টাকা পাওয়া গেছে। এর মধ্যে সর্বশেষ ১৯ সেপ্টেম্বর পাওয়া গেছে ৮৮ লাখ ৯২ হাজার ৯৬৬ টাকা, ১ ভরি ৯ আনা ২ রতি স্বর্ণ এবং ১৫টি দেশের মুদ্রা। এর আগে ১৫ আগস্ট ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা, ১১ জুলাই ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা এবং ২২ জুন ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা পাওয়া গিয়েছিল।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

শাহজালাল মাজারের দানের টাকা এখন থেকে প্রতিদিন গণনা করা হবে

আপডেট সময় : ০২:৪৯:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬