ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি তেলের দাম একলাফে ২০ টাকা বাড়ানোর বিকল্প যেখানে ছিল মহেশখালীতে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রবাসী যুবক নিহত গাজী নজরুলের সংসদ সদস্য পদ বহাল থাকে কীভাবে: প্রশ্ন টিআইবির ভিয়েতনামি কালো ধানে বোচাগঞ্জে নতুন স্বপ্নের পথে রকিবুল বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশের গৌরবোজ্জ্বল ভূমিকা তুলে ধরলেন পররাষ্ট্রমন্ত্রী উচ্চমূল্যের পোশাক রপ্তানিতে এখনো পিছিয়ে বাংলাদেশ শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে আবারও সোনা জিতল ভারতের মেয়েরা রেফারি মন্তব্যে শাস্তি থেকে বাঁচলেন রিয়াল কোচ মরিনিও নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল হবে: সড়কমন্ত্রী শাহজালাল মাজারের দানের টাকা এখন থেকে প্রতিদিন গণনা করা হবে

বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশের গৌরবোজ্জ্বল ভূমিকা তুলে ধরলেন পররাষ্ট্রমন্ত্রী

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:২০:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩: ১৩। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী পর্বে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বিশ্বমঞ্চে বর্তমান ভূ-রাজনৈতিক সংকট, জাতিসংঘের কার্যকারিতা এবং ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে তাৎপর্যপূর্ণ বক্তব্য রেখেছেন। তিনি গাজায় চলমান নজিরবিহীন মানবিক বিপর্যয়ের বিষয়টিতে গুরুত্বারোপ করেন এবং বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশের দৃশ্যমান ও গৌরবোজ্জ্বল ভূমিকা জোরালোভাবে তুলে ধরেন।

ভাষণের শুরুতে পররাষ্ট্রমন্ত্রী চার দশক আগের একটি ঐতিহাসিক মুহূর্ত স্মরণ করেন। তিনি উল্লেখ করেন, প্রায় ৪০ বছর আগে বাংলাদেশের বিশিষ্ট কূটনীতিক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন।

বহুপাক্ষিকতা ও জাতিসংঘের কার্যকারিতা নিয়ে দীর্ঘদিনের সমালোচনা ও সংশয় প্রসঙ্গে ড. খলিল বলেন, ১৯৪৫ সালে প্রতিষ্ঠার পর থেকেই এই সংস্থাটি বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। তবে নিখুঁত না হলেও বৈশ্বিক শান্তি ও কূটনীতির জন্য জাতিসংঘ অপরিহার্য এবং এর কোনো বিকল্প নেই। ১৯৪৫ সালে সান ফ্রান্সিসকো সম্মেলনে মাত্র ৫০টি দেশ নিয়ে যাত্রা শুরু করা এই সংস্থাটিতে আজ ১৯৩টি সদস্য রাষ্ট্র এক ছাদের নিচে মিলিত হয়েছে, যা মানব ইতিহাসে অভূতপূর্ব। তিনি আরও উল্লেখ করেন, ধ্বংসাত্মক তৃতীয় বিশ্বযুদ্ধ রোধ করাই ছিল এই প্রতিষ্ঠানের মূল অঙ্গীকার এবং সেই বিপর্যয় এড়াতে পারাটাই জাতিসংঘের সবচেয়ে বড় সাফল্য।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশের গৌরবোজ্জ্বল ভূমিকা তুলে ধরলেন পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৩:২০:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬