ঢাকা ০৯:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুদ্ধ জিতলে লুটের মালে বিজয়ীরই অধিকার, জাতিসংঘে ঘোষণা ট্রাম্পের বগুড়া সিটি কর্পোরেশনের দুই প্রশাসনিক পদে সেনা কর্মকর্তাদের নিয়োগ জাতিসংঘের বিকল্প কেবলই কল্পনাতীত: ড. খলিলুর রহমান পুলিশের দাবি উন্নতি, বাস্তবে জনমনে নিরাপত্তাহীনতা ও উৎকণ্ঠা পাকিস্তানে অনলাইনে যৌন নিপীড়নের ফাঁদে ১৫ লাখ শিশু গাজায় বিশ্ববাসীর নিষ্ক্রিয়তা লজ্জাজনক: জাতিসংঘে ইমানুয়েল ম্যাক্রোঁ গাইবান্ধা সরকারি কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন বরণ অনুষ্ঠিত আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টি করলে স্থানীয়ভাবে প্রতিহত করার আহ্বান প্রিন্সের স্ত্রীর মৃত্যুর তদন্তে ঘুষ: অস্ট্রেলিয়ায় বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার দেবিদ্বারে মাকে কুপিয়ে ও আট মাসের ভাতিজিকে আছড়ে হত্যা

আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণ: নিহতের সংখ্যা বেড়ে ৯

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:৫৬:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকার আশুলিয়া থানা এলাকায় একটি পোশাক কারখানা চত্বরে সিলিন্ডার বিস্ফোরণ থেকে লাগা আগুনে আরও একজনের মৃত্যু হয়েছে। নিহত নুর ইসলাম (৪০) পেশায় গাড়িচালক ছিলেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। এই মৃত্যুর মধ্য দিয়ে ভয়াবহ এই দুর্ঘটনায় মোট নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে।

এর আগে গত রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় আশুলিয়ার জিরাবো এলাকার ওই কারখানায় দুর্ঘটনাটি ঘটে। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, কারখানা চত্বরে দেওয়ালের পাশে সারিবদ্ধভাবে রাখা লরিগুলোর মধ্যে একটি থেকে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ৪ নম্বর লরিতে বিস্ফোরণ ঘটে এবং সেখান থেকেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

জিরাবো ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাবুদ্দিন জানিয়েছেন, কারখানাটিতে তিতাসের গ্যাসের সংযোগ থাকলেও লাইনের চাপের ঘাটতির কারণে বিকল্প হিসেবে গ্যাস সিলিন্ডারবাহী লরি ব্যবহার করা হতো। তিনি আরও উল্লেখ করেন, এসব লরিতে ব্যবহৃত সিলিন্ডারগুলো মেয়াদোত্তীর্ণ এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল। ধারণা করা হচ্ছে, সিলিন্ডারের ভেতরে অতিরিক্ত চাপ অথবা কোনো প্রযুক্তিগত ত্রুটির কারণেই ৪ নম্বর লরিতে হঠাৎ বিস্ফোরণ ঘটে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণ: নিহতের সংখ্যা বেড়ে ৯

আপডেট সময় : ১২:৫৬:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬