ঢাকা ০১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করল বিমান বাংলাদেশ গ্রাম ও শহর: জীবনযাত্রার ভিন্নতা, শিশুদের স্বাস্থ্যে এগিয়ে গ্রাম উখিয়ায় বিজিবিকে লক্ষ্য করে গুলি, দেড় লাখ ইয়াবা উদ্ধার আজ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯৪তম আত্মাহুতি দিবস হরমুজ প্রণালীতে আটকে পড়া বাংলাদেশি জাহাজ উদ্ধারে ইরানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ৫ দিনের আলটিমেটাম দিল ইরান জ্বালানি তেলের দাম বাড়ায় নিত্যপণ্যের বাজারে অস্থিরতা ও বাড়তি চাপ লোক দেখানো ইবাদত থেকে বাঁচার উপায় ও করণীয় জমি ছাড়ার নোটিশে দিশেহারা নাটোরের দিনমজুরের কলেজপড়ুয়া তিন মেয়ে মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব হলেন নোমান মাহমুদ

আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টি করলে স্থানীয়ভাবে প্রতিহত করার আহ্বান প্রিন্সের

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:০৮:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আওয়ামী লীগের নেতাকর্মীরা কোনো ধরনের নাশকতা বা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে তাদের স্থানীয়ভাবে প্রতিহত করার আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। একই সঙ্গে তাদের গতিবিধির ওপর নজর রাখতে এবং যেকোনো বিশৃঙ্খলার তথ্য প্রশাসনকে জানাতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন তিনি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহ নগরীর হরিকিশোর রায় রোডস্থ বিএনপি কার্যালয় প্রাঙ্গণে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করে দক্ষিণ জেলা বিএনপি। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ এমরান সালেহ প্রিন্স এসব কথা বলেন। তিনি বলেন, চব্বিশের গণআন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরও তারা পরিকল্পিতভাবে দেশে সন্ত্রাস ও চক্রান্তের মাধ্যমে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। এই ফ্যাসিস্ট ও স্বৈরাচারদের কোনো ছাড় দেওয়া হবে না বলে তিনি হুঁশিয়ারি দেন।

সমাবেশে বিএনপির এই নেতা বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখন ফ্যাসিবাদের ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে দেশ গঠন ও নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে কাজ করছেন, তখন দেশ-বিদেশে নানা ষড়যন্ত্র চলছে। বিএনপি সংঘাতের রাজনীতিতে বিশ্বাস করে না উল্লেখ করে তিনি জামায়াত ও এনসিপি জোটের সমালোচনা করেন। প্রিন্স বলেন, আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে এই জোটের কোনো বক্তব্য বা কর্মসূচি নেই, বরং তাদের সব কার্যক্রম সাত মাস বয়সী গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে। আগামী ডিসেম্বরকে কেন্দ্র করে পতিত স্বৈরাচার ও রাজাকারদের মধ্যে নতুন কোনো রাখী বন্ধন হলো কি না, তা জনগণ পর্যবেক্ষণ করছে।

জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের পক্ষে যুক্তি দিয়ে প্রিন্স বলেন, ভঙ্গুর অর্থনীতির মধ্যেও সরকার জনগণের ওপর চাপ কমাতে চায়। তবে আন্তর্জাতিক বাজারে উচ্চমূল্য, আমদানি ব্যয় বৃদ্ধি এবং প্রতিবেশী ভারতে তেলের দাম বেশি হওয়ায় পাচার রোধে এই সমন্বয় জরুরি ছিল।

ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু এমপির সভাপতিত্বে এবং দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব ও সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকনের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আন্দ ওয়াহিদ এমপি, ভালুকা আসনের এমপি ফখরুদ্দিন আহমেদ বাচ্চু, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম ও যুগ্ম আহ্বায়ক শহিদুল আমিন খসরু।

এছাড়া দক্ষিণ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি রিয়াজুল কবীর মামুন, সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম রাজু, জেলা ছাত্রদলের সভাপতি আজিজুল হাকিম আজিজ, সাধারণ সম্পাদক মো. রাকিব হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টি করলে স্থানীয়ভাবে প্রতিহত করার আহ্বান প্রিন্সের

আপডেট সময় : ০৮:০৮:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬