ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক টাকায় আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের পাকিস্তান–চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া গুলশানে ককটেল বিস্ফোরণ মামলায় ১৫ আসামির ৩ দিনের রিমান্ড ক্ষমতার পাঁচ মাসে কেন হতাশ পশ্চিমবঙ্গের মানুষ, কী বলছে পরিস্থিতি মাদরাসা প্রধানদের ইআইআইএনভিত্তিক সিম কার্ড সচল রাখার নির্দেশ পাংশায় প্রবাসীর স্ত্রী রুনা হত্যায় প্রধান আসামির যাবজ্জীবন কারাদণ্ড ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

গাইবান্ধা সরকারি কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন বরণ অনুষ্ঠিত

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:০৯:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধা সরকারি কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) কলেজের গণিত বিভাগ ও বাংলা বিভাগে পৃথকভাবে এই নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের কার্যক্রম সম্পন্ন হয়।

গণিত বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবদুর রশিদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. হামিদ কলিম এবং গাইবান্ধা সরকারি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক মো. মামুনুর রহমান। গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

একই দিনে সকালে বাংলা বিভাগের উদ্যোগে কলেজ প্রাঙ্গণে নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘হে নবীন এসো মোর শিক্ষাঙ্গনে’ স্লোগানকে সামনে রেখে শিক্ষক ও সিনিয়র শিক্ষার্থীরা নবীনদের ফুল দিয়ে বরণ করে নেন। বাংলা বিভাগের এই অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ প্রফেসর মো. আবদুর রশিদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শিক্ষক পরিষদের সম্পাদক মো. মাসুদুর রহমান। বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

গণিত বিভাগের অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে গান, কবিতা ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে পুরো আয়োজন উৎসবমুখর হয়ে ওঠে। নবীন শিক্ষার্থীদের বরণকে কেন্দ্র করে পুরো কলেজ ক্যাম্পাসে আনন্দ ও উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

গাইবান্ধা সরকারি কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন বরণ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:০৯:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬