সংবাদ শিরোনাম :
নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার
যখন সময় ডেক্সঃ
- আপডেট সময় : ০৬:৪৯:২১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিকেলে মোহাম্মদপুর থানাধীন ইকবাল রোডের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল পৌনে ৫টার দিকে ওই বাসায় অভিযান চালিয়ে সাবেক এই সংসদ সদস্যকে গ্রেপ্তার করা হয়।
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা মোশতাক আহমেদ রুহীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh



























