ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গা প্রত্যাবাসনে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর জাতিসংঘের মঞ্চে ট্রাম্পের উদ্দেশে কঠোর বার্তা দিলেন ইরানি প্রেসিডেন্ট ওমান উপকূলে মিসাইল হামলার কবলে বাংলাদেশি নাবিকদের জাহাজ ইবির সাদ্দাম হলের একই কক্ষের তিন বন্ধু হলেন সিভিল জজ যুক্তরাষ্ট্রের চাপের কাছে নতি স্বীকার করবে না ইরান: পেজেশকিয়ান নিউইয়র্কে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক মাদারগঞ্জে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক

খাগড়াছড়িতে ৭৭৮ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি ও সেলাই মেশিন বিতরণ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:৪০:১৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খাগড়াছড়ি টাউন হলে আয়োজিত এক অনুষ্ঠানে ৭৭৮ জন শিক্ষার্থীর মাঝে ৯২ লাখ ৫ হাজার টাকার শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আয়োজনে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোর্ডের ভাইস চেয়ারম্যান (যুগ্ম সচিব) শেখ ছালেহ আহাম্মদ।

বিতরণকৃত বৃত্তির মধ্যে কলেজ পর্যায়ের ৪৯৩ জন শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে মোট ৪৯ লাখ ৩০ হাজার টাকা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের ২৮৫ জন শিক্ষার্থীকে ১৫ হাজার টাকা করে মোট ৪২ লাখ ৭৫ হাজার টাকা প্রদান করা হয়। পাশাপাশি জেলার ২৩টি শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী বিতরণ করা হয় এবং প্রতিটি উপজেলায় ১০ জন করে নারী উদ্যোক্তাকে আত্মকর্মসংস্থানের জন্য সেলাই মেশিন দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, বর্তমান সরকার জনগণের দ্বারা নির্বাচিত এবং জনগণের উন্নয়নের জন্য কাজ করছে। তিনি আরও জানান, আগামীতে তিন পার্বত্য জেলায় প্রায় ২ হাজার ৫০০ শিক্ষার্থীকে তিন কোটি টাকা শিক্ষাবৃত্তি দেওয়া হবে। সরকার দলমত নির্বিশেষে মেধাবীদের মূল্যায়ন করবে বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে খাগড়াছড়ি সংসদীয় আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য (যুগ্ম সচিব) সুমন বড়ুয়া, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা, জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত এবং পুলিশ সুপার মো. মোরতজা আলী খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী খাগড়াছড়ি সদর উপজেলার গিরীফুল শিশু সদনের ছাত্রাবাস এবং কমলছড়ি ইউনিয়নের বেতছড়ি মুখপাড়া খালের ওপর নির্মিত গার্ডার সেতু উদ্বোধন করেন। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় তিনি মাটিরাঙ্গায় একটি মসজিদ ভবন ও একটি সেতুর নির্মাণকাজ শেষে উদ্বোধন করেছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

খাগড়াছড়িতে ৭৭৮ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি ও সেলাই মেশিন বিতরণ

আপডেট সময় : ০৪:৪০:১৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬