সংবাদ শিরোনাম :
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত
যখন সময় ডেক্সঃ
- আপডেট সময় : ০৫:৩৮:১৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র পরিচালনা পর্ষদের একটি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর ইসলামী ব্যাংক টাওয়ারে এই সভা অনুষ্ঠিত হয়।
ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ জহির হোসেন সভায় সভাপতিত্ব করেন। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (ভারপ্রাপ্ত) মো. আলতাফ হুসাইন এবং কোম্পানি সেক্রেটারি মো. হাবিবুর রহমান।
সভায় ব্যাংকের সাম্প্রতিক ব্যবসায়িক কার্যক্রম পর্যালোচনা করা হয়। একই সঙ্গে ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যবসায়িক ও নীতিনির্ধারণী বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin





























