ঢাকা ০৯:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লঞ্চ ভাড়া ৬০ শতাংশ বাড়ানোর দাবি মালিকদের যুদ্ধ জিতলে লুটের মালে বিজয়ীরই অধিকার, জাতিসংঘে ঘোষণা ট্রাম্পের বগুড়া সিটি কর্পোরেশনের দুই প্রশাসনিক পদে সেনা কর্মকর্তাদের নিয়োগ জাতিসংঘের বিকল্প কেবলই কল্পনাতীত: ড. খলিলুর রহমান পুলিশের দাবি উন্নতি, বাস্তবে জনমনে নিরাপত্তাহীনতা ও উৎকণ্ঠা পাকিস্তানে অনলাইনে যৌন নিপীড়নের ফাঁদে ১৫ লাখ শিশু গাজায় বিশ্ববাসীর নিষ্ক্রিয়তা লজ্জাজনক: জাতিসংঘে ইমানুয়েল ম্যাক্রোঁ গাইবান্ধা সরকারি কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন বরণ অনুষ্ঠিত আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টি করলে স্থানীয়ভাবে প্রতিহত করার আহ্বান প্রিন্সের স্ত্রীর মৃত্যুর তদন্তে ঘুষ: অস্ট্রেলিয়ায় বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার

বারিধারায় ফুটপাতে বিশ্রামরত শ্রমিককে গাড়িচাপা, ঘটনাস্থলেই মৃত্যু

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:২৫:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর বারিধারা ডিপ্লোমেটিক জোনের ১ নম্বর সড়কে দ্রুতগতির একটি প্রাইভেট কারের চাপায় মেহেদী হাসান (২৪) নামের এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মেহেদী হাসান কাজের ফাঁকে ফুটপাতে বসে বিশ্রাম নিচ্ছিলেন, তখনই গাড়িটি তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। নিহত মেহেদী হাসানের বাড়ি নীলফামারী জেলার ডোমার উপজেলার সোনারায় গ্রামে।

ঘটনার সময়কার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, কালো রঙের একটি প্রাইভেট কার দ্রুতগতিতে এসে ফুটপাতে বিশ্রামরত মেহেদী হাসানকে চাপা দেয়। আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে গাড়ির নিচ থেকে মেহেদীর রক্তাক্ত দেহ উদ্ধার করেন। স্থানীয়রা ঘটনাস্থল থেকে গাড়িতে থাকা এক কিশোরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

গুলশান থানার পরিদর্শক (তদন্ত) ইসমাইল হোসেন জানান, নিহত শ্রমিকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ওই কিশোর বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একজন কর্মকর্তার ছেলে এবং গাড়িটি তার বাবার। পরিদর্শক ইসমাইল হোসেন আরও জানান, ঘটনার সময় গাড়িটি একজন চালক চালাচ্ছিলেন বলে তথ্য পাওয়া গেছে। ওই চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। পুলিশ প্রাইভেট কারটিও জব্দ করেছে।

অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দুর্ঘটনার পর গাড়িটি থেকে দুজন ব্যক্তি নেমে আসেন। এর মধ্যে চালকের আসন থেকে কালো টি-শার্ট পরিহিত ওই কিশোর এবং অপর পাশ থেকে শার্ট পরা এক মধ্যবয়সী ব্যক্তিকে নামতে দেখা যায়। জনতা এগিয়ে এলে তাঁরা গাড়ির পাশে অবস্থান নেন এবং পরে ওই কিশোরকে সেখান থেকে সরে যেতে দেখা যায়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

নিউজটি শেয়ার করুন

বারিধারায় ফুটপাতে বিশ্রামরত শ্রমিককে গাড়িচাপা, ঘটনাস্থলেই মৃত্যু

আপডেট সময় : ০১:২৫:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬