ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি তেলের দাম একলাফে ২০ টাকা বাড়ানোর বিকল্প যেখানে ছিল মহেশখালীতে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রবাসী যুবক নিহত গাজী নজরুলের সংসদ সদস্য পদ বহাল থাকে কীভাবে: প্রশ্ন টিআইবির ভিয়েতনামি কালো ধানে বোচাগঞ্জে নতুন স্বপ্নের পথে রকিবুল বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশের গৌরবোজ্জ্বল ভূমিকা তুলে ধরলেন পররাষ্ট্রমন্ত্রী উচ্চমূল্যের পোশাক রপ্তানিতে এখনো পিছিয়ে বাংলাদেশ শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে আবারও সোনা জিতল ভারতের মেয়েরা রেফারি মন্তব্যে শাস্তি থেকে বাঁচলেন রিয়াল কোচ মরিনিও নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল হবে: সড়কমন্ত্রী শাহজালাল মাজারের দানের টাকা এখন থেকে প্রতিদিন গণনা করা হবে

ফেসবুক পোস্টের জেরে চবি ছাত্রদল নেতাকে শোকজ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:৩৩:৪১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্টের কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসাইন হৃদয়কে তাৎক্ষণিক কারণ দর্শানোর নোটিশ (শোকজ) পাঠিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি। সোমবার (২১ সেপ্টেম্বর) সংগঠনটির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই নির্দেশনা প্রদান করেছেন। শোকজ নোটিশে উল্লেখ করা হয়েছে যে, ছাত্রদলের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্বশীল পদে আসীন থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ রয়েছে হৃদয়ের বিরুদ্ধে। এই অভিযোগের প্রেক্ষিতে কেন তার বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে কেন্দ্রীয় কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে এই ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, সাজ্জাদ হোসাইন হৃদয় চবি শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদকের পাশাপাশি চাকসুর সর্বশেষ নির্বাচনে ভিপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

নিউজটি শেয়ার করুন

ফেসবুক পোস্টের জেরে চবি ছাত্রদল নেতাকে শোকজ

আপডেট সময় : ০৫:৩৩:৪১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬