ঢাকা ০২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্গাপুরে মানবিক কর্মকাণ্ডে পরিচিত মুখ শামীম আহমেদ দিল্লিতে সিজেপির বিক্ষোভ ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা যুক্তরাজ্যের উপনির্বাচনে হেরে গেলেন গ্রিন পার্টির নেতা জ্যাক পোলানস্কি ঢাকার পাশে রূপগঞ্জ: উন্নয়নের সম্ভাবনা ও নাগরিক চ্যালেঞ্জের সন্ধিক্ষণে সংবিধান সংশোধনে সরকারের পথে আপত্তি জামায়াতের, রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি প্যারিসে ব্যাংক অব আমেরিকায় হামলার নেপথ্যে ইরানপন্থি নেটওয়ার্ক ধ্রুব রাঠি: ইউটিউবের জনপ্রিয় মুখ থেকে রাজনীতির মাঠে সক্রিয় তরুণ অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৬৬ রানে আটকে গেল বাংলাদেশ নারী দল খুলনায় ছিনতাইকারীদের চাপাতির কোপে জখম পুলিশ কর্মকর্তা পার্বতীপুরে পুরনো স্থানে মোস্তফাপুর ইউপি ভবন নির্মাণের দাবি

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ১৫৫

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:১০:১০ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬ ৩০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। সোমবার (১০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এই একই সময়ে নতুন করে ১ হাজার ১৫৫ জন শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় পরীক্ষার মাধ্যমে ১৬৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে আরও ৯৯২ জন শিশু চিকিৎসা গ্রহণ করেছে।

চলতি বছরের ১৫ মার্চ থেকে ১০ আগস্ট পর্যন্ত হামের ভয়াবহ চিত্র উঠে এসেছে স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানে। এই সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে মোট ৭৮০ শিশুর মৃত্যু হয়েছে। একই সঙ্গে পরীক্ষায় হাম নিশ্চিত হওয়ার পর মারা গেছে আরও ৯৮ শিশু। সব মিলিয়ে এই সময়ে হাম ও এর উপসর্গে মোট ৮৭৮ শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এই সময়ে দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৭ হাজার ৩১২ জনে। এর মধ্যে পরীক্ষা করে ১৭ হাজার ২৭৮ জনের শরীরে হাম নিশ্চিত হওয়া গেছে। মোট ১ লাখ ১৯ হাজার ৩২২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে এবং চিকিৎসা শেষে ১ লাখ ১৫ হাজার ১৩৯ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ১৫৫

আপডেট সময় : ০৬:১০:১০ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬