ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, আক্রান্ত বেড়ে ১৮৬০ জন
- আপডেট সময় : ০৫:৩৬:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

সারা দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১লা জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে মোট ২৮৯ জনের প্রাণহানি হলো।
প্রতিবেদন থেকে জানা গেছে, গত একদিনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়া খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুইজন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুইজন, সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন এবং বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজনের মৃত্যু হয়েছে।
আক্রান্তের সংখ্যাও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গু নিয়ে নতুন করে ১ হাজার ৮৬০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৪৭ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২১২ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৭১ জন ভর্তি হয়েছেন। এছাড়া খুলনা বিভাগে ৩৭৬ জন, চট্টগ্রাম বিভাগে ২১৬ জন, বরিশাল বিভাগে ২০০ জন, রাজশাহী বিভাগে ১৭৬ জন, ময়মনসিংহ বিভাগে ১১০ জন, রংপুর বিভাগে ৩৮ জন এবং সিলেট বিভাগে ১৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছর এখন পর্যন্ত কেবল ঢাকা বিভাগেই (দুই সিটি করপোরেশনসহ) ১২৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া খুলনা বিভাগে ৫৭ জন, ময়মনসিংহ বিভাগে ২৩ জন, বরিশাল বিভাগে ২৫ জন, চট্টগ্রাম বিভাগে ২৫ জন, রাজশাহী বিভাগে ২১ জন, রংপুর বিভাগে ৬ জন এবং সিলেট বিভাগে তিনজনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত সারা দেশে বিভিন্ন হাসপাতালে মোট ৯২ হাজার ২১৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন।





























